চট্টগ্রাম, ১৫ অক্টোবর – চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাশ (৩০) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন, তবে তার পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে এ ঘটনা ঘটে।
চাপের মুখে নতি স্বীকার নয়, সমতার ভিত্তিতে সংলাপে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চৌধুরীহাট বাজারে হঠাৎ একদল যুবক অপু দাশসহ দুইজনের ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তারা মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা এরপর পালিয়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, নিহত অপু দাশ হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তাকে একদল যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যান। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানানো হবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৫ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন