চট্টগ্রাম, ০৭ নভেম্বর – চট্টগ্রামের হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাত জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারিয়া ইজতেমার মাঠ এলাকায় ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ নভেম্বর ২০২৩





মন্তব্য করুন