হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৪ মার্চ – ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জোরালো চাপ দিচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ সালমান ট্রাম্পকে জানিয়েছেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা উপসাগরীয় অঞ্চলের জন্য একটি দীর্ঘমেয়াদি হুমকি। তাই অপারেশন এপিক ফিউরি শেষ হওয়ার আগেই এই সরকারকে উৎখাত করা প্রয়োজন। মাঝে মাঝে ট্রাম্প যুদ্ধ থামিয়ে দেওয়ার পক্ষে মত দিলেও যুবরাজ সালমান তাকে নিরুৎসাহিত করছেন।

তেহরানকে দুর্বল করার লক্ষ্যে ইরানের জ্বালানি অবকাঠামোতে সরাসরি হামলা চালানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত কথোপকথনের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এমন খবর সামনে এল।

ইরানের ফারস বার্তা সংস্থার তথ্যমতে, মঙ্গলবার ইস্পাহানের উত্তরাঞ্চলীয় কাভেহ সড়কে একটি গ্যাস স্থাপনা এবং গ্যাস প্রেসার রিডাকশন স্টেশনে এই হামলা হয়। এর ফলে গ্যাসকেন্দ্রটি ছাড়াও আশপাশের আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে ইরানও ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ইসরায়েলে অন্তত পাঁচবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হলেও বিয়ারশেবা শহরের বাইরে একটি ফাঁকা জায়গায় আঘাত হেনেছে।

এছাড়া রয়টার্স জানিয়েছে, তেল আবিবসহ ইসরায়েলের উত্তরাঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে সাইরেন বেজে ওঠে এবং প্রতিরোধকারী ইন্টারসেপ্টর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এনএন/ ২৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৪ মার্চ – ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জোরালো চাপ দিচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে একাধিক মার্কিন কর্মকর্তার বরাতে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ সালমান ট্রাম্পকে জানিয়েছেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থা উপসাগরীয় অঞ্চলের জন্য একটি দীর্ঘমেয়াদি হুমকি। তাই অপারেশন এপিক ফিউরি শেষ হওয়ার আগেই এই সরকারকে উৎখাত করা প্রয়োজন। মাঝে মাঝে ট্রাম্প যুদ্ধ থামিয়ে দেওয়ার পক্ষে মত দিলেও যুবরাজ সালমান তাকে নিরুৎসাহিত করছেন।তেহরানকে দুর্বল করার লক্ষ্যে ইরানের জ্বালানি অবকাঠামোতে সরাসরি হামলা চালানোর প্রস্তাবও দিয়েছেন তিনি। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত কথোপকথনের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই এমন খবর সামনে এল।ইরানের ফারস বার্তা সংস্থার তথ্যমতে, মঙ্গলবার ইস্পাহানের উত্তরাঞ্চলীয় কাভেহ সড়কে একটি গ্যাস স্থাপনা এবং গ্যাস প্রেসার রিডাকশন স্টেশনে এই হামলা হয়। এর ফলে গ্যাসকেন্দ্রটি ছাড়াও আশপাশের আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে ইরানও ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ইসরায়েলে অন্তত পাঁচবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হলেও বিয়ারশেবা শহরের বাইরে একটি ফাঁকা জায়গায় আঘাত হেনেছে।এছাড়া রয়টার্স জানিয়েছে, তেল আবিবসহ ইসরায়েলের উত্তরাঞ্চলেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে সাইরেন বেজে ওঠে এবং প্রতিরোধকারী ইন্টারসেপ্টর থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই হামলায় ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।এনএন/ ২৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×