হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামে মাদক মামলায় কক্সবাজারের ২ জনের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৪ আগস্ট ২০২৩, ০৯:১৯ অপরাহ্ন

চট্টগ্রামে কর্ণফুলী থানার মাদক মামলায় এক নারীসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম বড় বেওলা ইউনিয়নের দরবেশকাটা পূর্ব পাড়া চৌকিদার বাড়ির আব্দুর শুক্কুর চৌকিদারের স্ত্রী শাহিদা বেগম (৪২) ও একই এলাকার মজিদের পাড়ার মো. বাবুলের ছেলে মো. রিফাত (২০)।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, আটজনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাহিদা বেগম ও রিফাতকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আরও পড়ুন

ইসরায়েল নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে, জয়ের পেছনে নিজের সমর্থনকে কৃতিত্ব দিলেন ট্রাম্প

আসামি রিফাত জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রায়ের সময় আসামি শাহিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার রাঙ্গাদিয়া সিইউএফএল ১৫ নম্বর ঘাট রোড থেকে ২০২০ সালের ২০ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রিফাত ও শাহিদা বেগমকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডবলমুরিং সার্কেল। এ সময় রিফাত থেকে ১০ হাজার ইয়াবা ও শাহিদা বেগমের থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টোর উপ-অঞ্চল ডবলমুরিং সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন।

আসামি বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে ২০২১ সালের ১ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চট্টগ্রামে মাদক মামলায় কক্সবাজারের ২ জনের যাবজ্জীবন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামে মাদক মামলায় কক্সবাজারের ২ জনের যাবজ্জীবন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট ২০২৩, ০৯:১৯ অপরাহ্ন
Print Image
চট্টগ্রামে কর্ণফুলী থানার মাদক মামলায় এক নারীসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁইয়ার আদালত এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া থানার পশ্চিম বড় বেওলা ইউনিয়নের দরবেশকাটা পূর্ব পাড়া চৌকিদার বাড়ির আব্দুর শুক্কুর চৌকিদারের স্ত্রী শাহিদা বেগম (৪২) ও একই এলাকার মজিদের পাড়ার মো. বাবুলের ছেলে মো. রিফাত (২০)। মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নোমান চৌধুরী বলেন, আটজনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাহিদা বেগম ও রিফাতকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আসামি রিফাত জামিনে গিয়ে পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। রায়ের সময় আসামি শাহিদা বেগম আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্রে জানা যায়, কর্ণফুলী থানার রাঙ্গাদিয়া সিইউএফএল ১৫ নম্বর ঘাট রোড থেকে ২০২০ সালের ২০ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে রিফাত ও শাহিদা বেগমকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডবলমুরিং সার্কেল। এ সময় রিফাত থেকে ১০ হাজার ইয়াবা ও শাহিদা বেগমের থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্টোর উপ-অঞ্চল ডবলমুরিং সার্কেলের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। আসামি বিরুদ্ধে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে ২০২১ সালের ১ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×