হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য ও আ. লীগ নেতার বাসা লক্ষ্য করে গুলি, চাঁদা দাবির অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ০২ জানুয়ারি – চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ জানুয়ারি) ভোরে থানার চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। গুলির সময় মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা বাসায় ছিলেন। তবে তাদের কেউ এ ঘটনায় হতাহত হননি।

মুজিবুর রহমান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসনে (বাঁশখালী উপজেলা) তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলের মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

পুলিশ জানায়, সম্প্রতি মুজিবুর রহমানের কাছে সংযুক্ত আরব আমিরাতের একটি নম্বর থেকে একজন ফোন করে চাঁদা দাবি করেছে। তবে বিষয়টি কাউকে জানাননি তিনি। ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) হোসাইন কবির ভূঁইয়া বলেন, একটি মাইক্রোবাসে ৮ জন মুখোশধারী এসেছিল। এরপর পিস্তল উঁচিয়ে কয়েক রাউন্ড ফায়ার করে চলে যায়। চাঁদার জন্য ভয় দেখাতেই বাড়ির সামনে ও পেছনে গুলি করা হয়েছে। তিনি বিষয়টি কাউকে জানাননি। আমরা ধারণা করছি, মুখোশধারীরা সবাই বড় সাজ্জাদের অনুসারী। আমরা ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি।

চট্টগ্রামের আলোচিত এইট মার্ডার মামলার আসামি সাজ্জাদ আলী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ৫ আগস্ট সরকার পতনের পর আবার বেপরোয়া হয়ে ওঠেন তিনি। বর্তমানে তার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করছেন চট্টগ্রামের অপরাধজগৎ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য ও আ. লীগ নেতার বাসা লক্ষ্য করে গুলি, চাঁদা দাবির অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য ও আ. লীগ নেতার বাসা লক্ষ্য করে গুলি, চাঁদা দাবির অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ০২ জানুয়ারি – চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় আওয়ামী লীগের নেতা ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২ জানুয়ারি) ভোরে থানার চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে। গুলির সময় মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা বাসায় ছিলেন। তবে তাদের কেউ এ ঘটনায় হতাহত হননি।মুজিবুর রহমান দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ আসনে (বাঁশখালী উপজেলা) তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দলের মনোনয়ন না পেয়ে তিনি বিদ্রোহী হিসেবে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।পুলিশ জানায়, সম্প্রতি মুজিবুর রহমানের কাছে সংযুক্ত আরব আমিরাতের একটি নম্বর থেকে একজন ফোন করে চাঁদা দাবি করেছে। তবে বিষয়টি কাউকে জানাননি তিনি। ধারণা করা হচ্ছে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে।চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) হোসাইন কবির ভূঁইয়া বলেন, একটি মাইক্রোবাসে ৮ জন মুখোশধারী এসেছিল। এরপর পিস্তল উঁচিয়ে কয়েক রাউন্ড ফায়ার করে চলে যায়। চাঁদার জন্য ভয় দেখাতেই বাড়ির সামনে ও পেছনে গুলি করা হয়েছে। তিনি বিষয়টি কাউকে জানাননি। আমরা ধারণা করছি, মুখোশধারীরা সবাই বড় সাজ্জাদের অনুসারী। আমরা ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি।চট্টগ্রামের আলোচিত এইট মার্ডার মামলার আসামি সাজ্জাদ আলী বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ৫ আগস্ট সরকার পতনের পর আবার বেপরোয়া হয়ে ওঠেন তিনি। বর্তমানে তার বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করছেন চট্টগ্রামের অপরাধজগৎ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×