হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে রামু উপজেলা বিএনপির মানববন্ধন

সোয়েব সাঈদ, রামু::

সোয়েব সাঈদ, রামু::

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রামু উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রামু বাইপাস ফুটবল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজার হাজার পর্যটক, যাত্রী ও পণ্যবাহী যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সড়কটি দীর্ঘদিন ধরে সরু ও নাজুক অবস্থায় রয়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং যানজটে ভোগান্তি বাড়ে। এতে পর্যটনশিল্প ও অর্থনীতির বিকাশে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।”
বক্তারা আরও বলেন, “বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও কক্সবাজারগামী এই মহাসড়কটি এখনো চার লেনে উন্নীত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের নিরবিচ্ছিন্ন ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে অবিলম্বে এই সড়ক ৬ লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবু বশর বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে রামু উপজেলা বিএনপির মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে রামু উপজেলা বিএনপির মানববন্ধন

প্রতিবেদক: সোয়েব সাঈদ, রামু:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
Print Image
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রামু উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রামু বাইপাস ফুটবল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন হাজার হাজার পর্যটক, যাত্রী ও পণ্যবাহী যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সড়কটি দীর্ঘদিন ধরে সরু ও নাজুক অবস্থায় রয়েছে। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে এবং যানজটে ভোগান্তি বাড়ে। এতে পর্যটনশিল্প ও অর্থনীতির বিকাশে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।” বক্তারা আরও বলেন, “বর্তমান সরকারের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও কক্সবাজারগামী এই মহাসড়কটি এখনো চার লেনে উন্নীত হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের নিরবিচ্ছিন্ন ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে অবিলম্বে এই সড়ক ৬ লেনে উন্নীত করার দাবি জানাচ্ছি।” মানববন্ধনে রামু উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার আহমদ, সদস্য সচিব আবু বশর বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×