হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চতুর্থ ধাপে উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পাচ্ছে ১০০ গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

সোমবার, ২০ মার্চ ২০২৩, ১২:২৪ অপরাহ্ন

উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পাচ্ছেন ১০০ টি দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার । আর এসব নতুন ঘরে উঠতে পারবে এমন খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে।
আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এক যোগে এসব নতুন ঘর হস্তান্তর করবেন বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। তিনি বলেন চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর হস্তান্তরের জন্য ইতিমধ্যে ১০০ টি নতুন ঘর নির্মাণ ও ভুমি অফিসের দালিলিক কাজ সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে।
এদিকে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় জালিয়া পালং ইউনিয়নে ৭৩ টি, রত্না পালং ইউনিয়নে ১০ টি, হলদিয়া পালং ইউনিয়নে ৭ টি, ও পালংখালী ইউনিয়নে ১০ টি মোট ১০০ টি নতুন গৃহ সহ খাস জমি উপকার ভোগীদের মাঝে বরাদ্দের জন্য চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এই বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন উখিয়া উপজেলায় ১ম পর্যায়ে ১০০টি, ২য় পর্যায়ে ৪৫ টি, ৩য় পর্যায়ে ২৬৩ সহ মোট ৪০৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ে আগামী ২২/০৩/২০২৩ খ্রি: তারিখ উখিয়া উপজেলার মোট ১০০ টি পরিবারকে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের মাধ্যমে উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ সব নতুন গৃহ হস্তান্তর করবেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চতুর্থ ধাপে উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পাচ্ছে ১০০ গৃহহীন পরিবার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চতুর্থ ধাপে উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পাচ্ছে ১০০ গৃহহীন পরিবার

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: সোমবার, ২০ মার্চ ২০২৩, ১২:২৪ অপরাহ্ন
Print Image
উখিয়ায় প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর পাচ্ছেন ১০০ টি দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার । আর এসব নতুন ঘরে উঠতে পারবে এমন খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে গৃহহীন পরিবারের সদস্যদের মাঝে। আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এক যোগে এসব নতুন ঘর হস্তান্তর করবেন বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব। তিনি বলেন চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার নতুন ঘর হস্তান্তরের জন্য ইতিমধ্যে ১০০ টি নতুন ঘর নির্মাণ ও ভুমি অফিসের দালিলিক কাজ সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে। এদিকে আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় জালিয়া পালং ইউনিয়নে ৭৩ টি, রত্না পালং ইউনিয়নে ১০ টি, হলদিয়া পালং ইউনিয়নে ৭ টি, ও পালংখালী ইউনিয়নে ১০ টি মোট ১০০ টি নতুন গৃহ সহ খাস জমি উপকার ভোগীদের মাঝে বরাদ্দের জন্য চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল মামুন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , বাংলাদেশের ভূমিহীন ও গৃহহীন মানুষের আবাসন নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম উদ্ভাবন হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এই বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন উখিয়া উপজেলায় ১ম পর্যায়ে ১০০টি, ২য় পর্যায়ে ৪৫ টি, ৩য় পর্যায়ে ২৬৩ সহ মোট ৪০৮ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ে আগামী ২২/০৩/২০২৩ খ্রি: তারিখ উখিয়া উপজেলার মোট ১০০ টি পরিবারকে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের মাধ্যমে উদ্ভোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ সব নতুন গৃহ হস্তান্তর করবেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×