হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলতি মাসে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের আভাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন


ঢাকা, ৪ মার্চ – চলতি মার্চ মাসে দেশজুড়ে আবহাওয়ার পূর্বাভাসে তাপপ্রবাহ ও ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসটির শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি বা দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই।

আবহাওয়ার মাসব্যাপী পূর্বাভাস অনুযায়ী মাসের শেষ ভাগে ৩৬ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ দেখা দিতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে মার্চ মাসে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের ঝড় হতে পারে। পাশাপাশি এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এস এম/ ৪ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চলতি মাসে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের আভাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলতি মাসে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের আভাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৪ মার্চ – চলতি মার্চ মাসে দেশজুড়ে আবহাওয়ার পূর্বাভাসে তাপপ্রবাহ ও ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মাসটির শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি বা দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে কালবৈশাখী ঝড়েরও আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই।আবহাওয়ার মাসব্যাপী পূর্বাভাস অনুযায়ী মাসের শেষ ভাগে ৩৬ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ দেখা দিতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে মার্চ মাসে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের ঝড় হতে পারে। পাশাপাশি এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। এছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর।এস এম/ ৪ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×