হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলতি মাসে তিনটি লঘুচাপ ও একটি ঘূর্ণিঝড়ের আভাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন


ঢাকা, ০৪ অক্টোবর – চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় হওয়ার আভাস রয়েছে। তবে দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকবে বলে জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

অক্টোবর মাসব্যাপী দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

টোকিওতে বাংলাদেশ-জাপান ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু

এতে বলা হয়, চলতি মাসে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয় বছরের দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে এপ্রিল-মে মাসে, আর দ্বিতীয় পর্যায়ে অক্টোবর-নভেম্বর মাসে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বলা হয়েছে, দু-এক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যা হতে পারে।

এদিকে সেপ্টেম্বর মাসের আবহাওয়ার সারসংক্ষেপে বলা হয়েছে, এ মাসে দেশে গড় বৃষ্টি হয়েছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ২০ শতাংশ কম। বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি কম হয়েছে। শুধু সিলেট অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

এ ছাড়া অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে এবং সিলেট বিভাগে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চলতি মাসে তিনটি লঘুচাপ ও একটি ঘূর্ণিঝড়ের আভাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলতি মাসে তিনটি লঘুচাপ ও একটি ঘূর্ণিঝড়ের আভাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ অক্টোবর – চলতি মাসে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় হওয়ার আভাস রয়েছে। তবে দেশের আবহাওয়া পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকবে বলে জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।অক্টোবর মাসব্যাপী দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।এতে বলা হয়, চলতি মাসে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হয় বছরের দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে এপ্রিল-মে মাসে, আর দ্বিতীয় পর্যায়ে অক্টোবর-নভেম্বর মাসে। চলতি মাসে স্বাভাবিক বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বলা হয়েছে, দু-এক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-মধ্যাঞ্চলে স্বল্প মেয়াদে বন্যা হতে পারে।এদিকে সেপ্টেম্বর মাসের আবহাওয়ার সারসংক্ষেপে বলা হয়েছে, এ মাসে দেশে গড় বৃষ্টি হয়েছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ২০ শতাংশ কম। বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি কম হয়েছে। শুধু সিলেট অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।এ ছাড়া অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হয়েছে এবং সিলেট বিভাগে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৪ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×