হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকায় ময়লা ও এডিস মশার লার্ভা মিললে সরকারি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল: প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: প্রতিমন্ত্রী মীর শাহে আলমঢাকা,২৬ অক্টোবর-স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঢাকা শহরের পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। সরকারি বাসস্থ…


প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকা,২৬ অক্টোবর-স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঢাকা শহরের পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া গেলে কিংবা এডিস মশার লার্ভা শনাক্ত হলে সংশ্লিষ্ট ফ্ল্যাটের বরাদ্দ সরাসরি বাতিল করা হবে। একই সঙ্গে নিয়ম ভঙ্গকারীদের বড় অঙ্কের জরিমানা করা হবে।

সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ’ বিষয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই অত্যন্ত সচেষ্ট রয়েছেন। তিনি নিজে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টারের অবস্থা দেখে এসেছেন। তবে অত্যন্ত দুঃখের বিষয়, বড় বড় সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতাল পরিদর্শন করে এডিস মশার লার্ভা এবং চরম অবহেলার চিত্র পাওয়া গেছে।

আরও পড়ুন

অনুমতি পেলেই ক্রসফায়ার! পুলিশপ্রধানের বিস্ফোরক বক্তব্যে চরম উদ্বেগ: আইজিপির পদত্যাগ ও নিঃশর্ত ক্ষমা চায় টিআইবি

পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশে মীর শাহে আলম বলেন, আপনারা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে কাজ করছেন। তাই যেখানেই অনিয়ম ও মশার লার্ভা পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে এবং কঠোর জরিমানা আদায় করতে হবে। সরকারি কর্মচারীরা নিজেদের কোয়ার্টার পরিষ্কার রাখতে না পারলে সরকারি বাসায় থাকার যোগ্যতা তাঁদের নেই।

ঢাকার সৌন্দর্য ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার-পরিচ্ছন্ন করে আগের সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলছে।

তিনি বলেন, প্লাস্টিক বা লোহার ডাস্টবিন চুরি হয়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ফাইবার বোর্ড দিয়ে নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সিটি করপোরেশন পর্যায়ক্রমে এসব ডাস্টবিন স্থাপন করবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট দলগুলো সমন্বিতভাবে কঠোর ভূমিকা পালন করলে আগামী এক থেকে দুই মাসের মধ্যেই ঢাকায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশাবাদ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এলাকাভিত্তিক ২০টি জোনে ২০টি বিশেষ পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরে ১০টি এবং দক্ষিণে ১০টি কমিটি কাজ করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব জোনাল কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিবীক্ষণের দায়িত্বে থাকা ২০টি কমিটির সদস্যরাও সভায় অংশ নেন।

এস এম/ ২৬ অক্টোবর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: ঢাকায় ময়লা ও এডিস মশার লার্ভা মিললে সরকারি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল: প্রতিমন্ত্রী সম্পর্কিত তথ্য কী?

উত্তর: প্রতিমন্ত্রী মীর শাহে আলমঢাকা,২৬ অক্টোবর-স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঢাকা শহরের। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ঢাকায় ময়লা ও এডিস মশার লার্ভা মিললে সরকারি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল: প্রতিমন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকায় ময়লা ও এডিস মশার লার্ভা মিললে সরকারি ফ্ল্যাটের বরাদ্দ বাতিল: প্রতিমন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] প্রতিমন্ত্রী মীর শাহে আলমঢাকা,২৬ অক্টোবর-স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ঢাকা শহরের পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। সরকারি বাসস্থানে অপরিচ্ছন্ন পরিবেশ পাওয়া গেলে কিংবা এডিস মশার লার্ভা শনাক্ত হলে সংশ্লিষ্ট ফ্ল্যাটের বরাদ্দ সরাসরি বাতিল করা হবে। একই সঙ্গে নিয়ম ভঙ্গকারীদের বড় অঙ্কের জরিমানা করা হবে।সোমবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ‘ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন ও পরিবীক্ষণ’ বিষয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী প্রথম দিন থেকেই অত্যন্ত সচেষ্ট রয়েছেন। তিনি নিজে বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোয়ার্টারের অবস্থা দেখে এসেছেন। তবে অত্যন্ত দুঃখের বিষয়, বড় বড় সরকারি কোয়ার্টার, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও হাসপাতাল পরিদর্শন করে এডিস মশার লার্ভা এবং চরম অবহেলার চিত্র পাওয়া গেছে।পরিবীক্ষণ কমিটির সদস্যদের উদ্দেশে মীর শাহে আলম বলেন, আপনারা প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে কাজ করছেন। তাই যেখানেই অনিয়ম ও মশার লার্ভা পাওয়া যাবে, সেখানেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে এবং কঠোর জরিমানা আদায় করতে হবে। সরকারি কর্মচারীরা নিজেদের কোয়ার্টার পরিষ্কার রাখতে না পারলে সরকারি বাসায় থাকার যোগ্যতা তাঁদের নেই।ঢাকার সৌন্দর্য ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, হাতিরঝিল, ধানমন্ডি, বনানী ও গুলশান লেক পরিষ্কার-পরিচ্ছন্ন করে আগের সৌন্দর্য ফিরিয়ে আনতে রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাজ করছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের ২৬টি খাল পুনঃখনন, গাইড ওয়াল নির্মাণ ও নেটিংয়ের কাজ চলছে।তিনি বলেন, প্লাস্টিক বা লোহার ডাস্টবিন চুরি হয়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ফাইবার বোর্ড দিয়ে নতুন ডাস্টবিন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই সিটি করপোরেশন পর্যায়ক্রমে এসব ডাস্টবিন স্থাপন করবে।পরিচ্ছন্নতা কার্যক্রমে সংশ্লিষ্ট দলগুলো সমন্বিতভাবে কঠোর ভূমিকা পালন করলে আগামী এক থেকে দুই মাসের মধ্যেই ঢাকায় দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশাবাদ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন প্রতিটি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এলাকাভিত্তিক ২০টি জোনে ২০টি বিশেষ পরিবীক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তরে ১০টি এবং দক্ষিণে ১০টি কমিটি কাজ করছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা এসব জোনাল কমিটির নেতৃত্ব দিচ্ছেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া, পরিচ্ছন্নতা কার্যক্রম পরিবীক্ষণের দায়িত্বে থাকা ২০টি কমিটির সদস্যরাও সভায় অংশ নেন।এস এম/ ২৬ অক্টোবর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×