ঢাকা, ২৬ অক্টোবর – ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে গত মার্চে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তি দেওয়ার পর সাত মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। অথচ, ইসির রোডম্যাপে নতুন দলের নিবন্ধন নিয়ে গেজেট প্রকাশের কথা ছিল সেপ্টেম্বরের মধ্যে।
এদিকে নিবন্ধন পেলেও এখনও প্রতীক চূড়ান্ত হয়নি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। নির্বাচন কমিশনের বারবার অপারগতা স্বত্বেও ‘শাপলা’ প্রতীক পাওয়ার দাবি নিয়ে এখনও আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
এ অবস্থায় কমিশন বলছে, চলতি সপ্তাহের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে তারা। এসব বিষয়ে সংবাদ সম্মেলনও করা হবে আগামীকাল সোমবার।
রোববার (২৬ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত। আগামীকাল সংবাদ সম্মেলন করে তা জানানো হবে। এছাড়া চলতি সপ্তাহেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধনও চূড়ান্ত করবে কমিশন। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও আসবে।
ইসি সচিব বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের ব্যাপারে মাঠপর্যায় থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্যগুলো পর্যালোচনা করা হচ্ছে। আমরা এ সপ্তাহের মধ্যে এসব কাজ শেষ করবো।
আখতার আহমেদ আরও বলেন, কর্মপরিকল্পনা যা-ই হোক আমরা পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছি। তবে সবকিছু শতভাগ করা সম্ভব নয়, এটি আপনারাও জানেন আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় এডজাস্টমেন্ট, কিছু কিছু বিষয় আমরা আগেই কমপ্লিট করেছি। কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে এবং কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৬ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন