হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলে গেলেন ‘ফ্রেন্ডস’ অভিনেতা ম্যাথু পেরি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৯ অক্টোবর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন


নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় আমেরিকান সিটকম ‘ফ্রেন্ডস’-এর মুখ ছিলেন তিনি। মাত্র ৫৪ বছর বয়সে পথ চলা থেমে গেছে এ অভিনেতা ম্যাথু পেরির। শনিবার (২৮ অক্টোবর) নিজ বাড়ির গোসলখানা থেকে উদ্ধার করা হয় মার্কিন অভিনেতা ও কৌতুকশিল্পী ম্যাথু পেরির মরদেহ।

জানা গেছে, জনপ্রিয় এ তারকা তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে গোসলখানার বাথটাবে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন। পড়ে উদ্ধার করে চিকিৎসকের নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেশটির চিকিৎসক তাকে মৃত বলে জানিয়ে দেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। চ্যান্ডলারের চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন ম্যাথু। তার সংবেদনশীল কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিশেষ করে মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের সমীকরণ ভোলার নয়। বন্ধুত্ব ও প্রেমের মিশেলে চ্যান্ডলারের চরিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যাথু।

পর্দায় কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকের মনোরঞ্জন করলেও ক্যামেরার নেপথ্যে কঠিন জীবন যাপন করতে হয়েছিল ম্যাথুকে। ব্যথার ওষুধ ও মদে আসক্ত ছিলেন এ অভিনেতা। দীর্ঘ দিন সেই নেশার সঙ্গে দিনও কাটিয়েছেন তিনি। একাধিক বার রিহ্যাবেও যেতে হয়েছিল তাকে। জনসমক্ষে নিজের এ লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন তারকা নিজেই।

এমনকী ম্যাথু জানান, ‘ফ্রেন্ডস’-এর শ্যুটিং চলাকালীন মাঝে মাঝেই নাকি গুরুতর উদ্বেগের শিকার হয়েছেন তিনি। তবে শনিবার তার বাড়িতে কোনও নেশার জিনিস পাওয়া যায়নি। তদন্তকারীদের দাবি, স্বাভাবিক মৃত্যুই হয়েছে ম্যাথুর।

আইএ/ ২৯ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

চলে গেলেন ‘ফ্রেন্ডস’ অভিনেতা ম্যাথু পেরি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলে গেলেন ‘ফ্রেন্ডস’ অভিনেতা ম্যাথু পেরি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর ২০২৩, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় আমেরিকান সিটকম ‘ফ্রেন্ডস’-এর মুখ ছিলেন তিনি। মাত্র ৫৪ বছর বয়সে পথ চলা থেমে গেছে এ অভিনেতা ম্যাথু পেরির। শনিবার (২৮ অক্টোবর) নিজ বাড়ির গোসলখানা থেকে উদ্ধার করা হয় মার্কিন অভিনেতা ও কৌতুকশিল্পী ম্যাথু পেরির মরদেহ। জানা গেছে, জনপ্রিয় এ তারকা তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে গোসলখানার বাথটাবে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন। পড়ে উদ্ধার করে চিকিৎসকের নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর দেশটির চিকিৎসক তাকে মৃত বলে জানিয়ে দেন। নব্বইয়ের দশকে জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের অন্যতম ছিল চ্যান্ডলার বিং। চ্যান্ডলারের চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন ম্যাথু। তার সংবেদনশীল কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিশেষ করে মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের সমীকরণ ভোলার নয়। বন্ধুত্ব ও প্রেমের মিশেলে চ্যান্ডলারের চরিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যাথু। পর্দায় কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকের মনোরঞ্জন করলেও ক্যামেরার নেপথ্যে কঠিন জীবন যাপন করতে হয়েছিল ম্যাথুকে। ব্যথার ওষুধ ও মদে আসক্ত ছিলেন এ অভিনেতা। দীর্ঘ দিন সেই নেশার সঙ্গে দিনও কাটিয়েছেন তিনি। একাধিক বার রিহ্যাবেও যেতে হয়েছিল তাকে। জনসমক্ষে নিজের এ লড়াইয়ের কথা তুলে ধরেছিলেন তারকা নিজেই। এমনকী ম্যাথু জানান, ‘ফ্রেন্ডস’-এর শ্যুটিং চলাকালীন মাঝে মাঝেই নাকি গুরুতর উদ্বেগের শিকার হয়েছেন তিনি। তবে শনিবার তার বাড়িতে কোনও নেশার জিনিস পাওয়া যায়নি। তদন্তকারীদের দাবি, স্বাভাবিক মৃত্যুই হয়েছে ম্যাথুর। আইএ/ ২৯ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×