ঢাকা, ১৮ নভেম্বর – প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ আজ মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করা হবে। গত সোমবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ কথা জানান।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে ইসির তৃতীয় দিনের সংলাপের সমাপনী বক্তব্যের সময় তিনি এ কথা বলেন।
টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, মঙ্গলবার আমরা প্রবাসী বাংলাদেশীদের জন্য আউট অফ কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করব।
এটা প্রবাস থেকে ভোট দিতে চাওয়ার নিবন্ধন। প্রবাসীদের সুবিধার জন্য গ্লোবাল সময়ের সাথে সমন্বয় রেখে মঙ্গলবার সন্ধ্যায় আমরা এই আউট অফ কান্ট্রি ভোটিং অ্যাপ উদ্বোধন করছি।
তিনি আরো বলেন, আমাদের প্রবাসী বাংলাদেশী যদি ১ কোটি ৪০ লাখ থাকেন তাহলে তা আমাদের জনসংখার ৭ থেকে ৮ ভাগ হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৮ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন