হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চার-পাঁচ দিনের মধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৪ আগস্ট ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৪ আগস্ট – তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে বৃহস্পতিবার রাতে সরে দাঁড়িয়েছেন। যে কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে- কে হবেন এই ফরম্যাটের নতুন অধিনায়ক। একপ্রকার বলা যায়, নতুন অধিনায়কের দৌড়ে সবার আগে এগিয়ে আছেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতি অবশ্য নতুন অধিনায়ক হিসেবে এখনো কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেননি।

নুতন অধিনায়ক কে হচ্ছেন সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে পাপন বলেন, ‘অধিনায়ক, এটা তো এখনো বলা কঠিন। ও যদি বলত যে ও এশিয়া কাপটা খেলছে না, তাহলে আমাদের অবশ্যই একজন তো আছেই লিটন দাস- ওই হত। কিন্তু এটা তো হচ্ছে না। ও যে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছে এটা আমি আজই জানলাম, আমার বাসায় আসার পর। তো এটা এখনও বলা যাচ্ছে না, এটা দু’একজনের সঙ্গে কথা না বলে বলতে পারছি না।’

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা

তবে আগামী ৪-৫ দিনের মধ্যেই আসবে নতুন অধিনায়কের নাম বলছেন পাপন, ‘তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হবে। সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এদিকে সদ্য বিদায়ী অধিনায়ক তামিমকে নিয়ে বিসিবি সভাপতি বলছিলেন, ‘যদিও আমি সবসময় বলেছি বিশ্বকাপ পর্যন্ত তামিমই অধিনায়ক থাকবে। এটা একটা অনিশ্চয়তা, কোন ম্যাচ খেলতে পারবে আর কোনটা পারবে না। এটা আসলে ওরও ভালো লাগছে না। ও দলের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো, ও কত দ্রুত রিকভার করে ফিরে আসে।’

নতুন অধিনায়ক এক থেকে দুই বছরের জন্য থাকবেন বলছেন পাপন, ‘এটা অবশ্যই বড় ধাক্কা। হঠাৎ করে এখন একজন যাকেই আমরা ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করব, সে বিশ্বকাপ পর্যন্ত যাবে। এখন সে এক থেকে দুই বছরের জন্য নতুন অধিনায়কত্ব পাবে। এটার জন্য প্রস্তুতি ছিল না, এখন আমাদের এটা নিয়ে বসতে হবে। আসল জিনিসটা হলো, দলের সবাই অধিনায়ক তামিম-সাকিব-মুশফিক। তবে দল যদি জিতে তাহলে তামিম আফসোস করবে না যে, কেন আমি অধিনায়ক ছিলাম না।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৪ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চার-পাঁচ দিনের মধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চার-পাঁচ দিনের মধ্যে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৪ আগস্ট ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ আগস্ট – তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে বৃহস্পতিবার রাতে সরে দাঁড়িয়েছেন। যে কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে- কে হবেন এই ফরম্যাটের নতুন অধিনায়ক। একপ্রকার বলা যায়, নতুন অধিনায়কের দৌড়ে সবার আগে এগিয়ে আছেন সাকিব আল হাসান। বিসিবি সভাপতি অবশ্য নতুন অধিনায়ক হিসেবে এখনো কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেননি। নুতন অধিনায়ক কে হচ্ছেন সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে পাপন বলেন, ‘অধিনায়ক, এটা তো এখনো বলা কঠিন। ও যদি বলত যে ও এশিয়া কাপটা খেলছে না, তাহলে আমাদের অবশ্যই একজন তো আছেই লিটন দাস- ওই হত। কিন্তু এটা তো হচ্ছে না। ও যে অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছে এটা আমি আজই জানলাম, আমার বাসায় আসার পর। তো এটা এখনও বলা যাচ্ছে না, এটা দু’একজনের সঙ্গে কথা না বলে বলতে পারছি না।’ তবে আগামী ৪-৫ দিনের মধ্যেই আসবে নতুন অধিনায়কের নাম বলছেন পাপন, ‘তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হবে। সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ এদিকে সদ্য বিদায়ী অধিনায়ক তামিমকে নিয়ে বিসিবি সভাপতি বলছিলেন, ‘যদিও আমি সবসময় বলেছি বিশ্বকাপ পর্যন্ত তামিমই অধিনায়ক থাকবে। এটা একটা অনিশ্চয়তা, কোন ম্যাচ খেলতে পারবে আর কোনটা পারবে না। এটা আসলে ওরও ভালো লাগছে না। ও দলের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো, ও কত দ্রুত রিকভার করে ফিরে আসে।’ নতুন অধিনায়ক এক থেকে দুই বছরের জন্য থাকবেন বলছেন পাপন, ‘এটা অবশ্যই বড় ধাক্কা। হঠাৎ করে এখন একজন যাকেই আমরা ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করব, সে বিশ্বকাপ পর্যন্ত যাবে। এখন সে এক থেকে দুই বছরের জন্য নতুন অধিনায়কত্ব পাবে। এটার জন্য প্রস্তুতি ছিল না, এখন আমাদের এটা নিয়ে বসতে হবে। আসল জিনিসটা হলো, দলের সবাই অধিনায়ক তামিম-সাকিব-মুশফিক। তবে দল যদি জিতে তাহলে তামিম আফসোস করবে না যে, কেন আমি অধিনায়ক ছিলাম না।’ সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৪ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×