হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চার বছরের অনার্স কোর্সের এক বছর বাধ্যতামূলক কারিগরি প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন


ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক (সম্মান) কোর্স শেষ করার পরও বহু গ্র্যাজুয়েট বেকার থাকছে। যারা দেশের জন্য বোঝা হয়ে উঠছে। এ জনশক্তিকে দক্ষ ও যোগ্য করে তুলতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চার বছরের স্নাতক (সম্মান) কোর্স শেষে এক বছর বাধ্যতামূলকভাবে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষাজীবন শেষে গ্র্যাজুয়েটরা যেন দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো চাকরি করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। এটা (এক বছর কারিগরি কোর্স) বাধ্যতামূলক থাকবে।’

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

রোববার (৯ ফেব্রুয়ারি) ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) ও ইউনেস্কো ঢাকা অফিসের যৌথ উদ্যোগে সভার আয়োজন করা হয়।

‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা: যান্ত্রিক স্বয়ংক্রিয়তার যুগে মানবসত্তা ও মানবিক ক্ষমতার স্বকীয়তা, সুরক্ষা এবং বিকাশ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও বিএনসিইউর চেয়ারম্যান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৯ ফেব্রুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চার বছরের অনার্স কোর্সের এক বছর বাধ্যতামূলক কারিগরি প্রশিক্ষণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চার বছরের অনার্স কোর্সের এক বছর বাধ্যতামূলক কারিগরি প্রশিক্ষণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ ফেব্রুয়ারি – জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের স্নাতক (সম্মান) কোর্স শেষ করার পরও বহু গ্র্যাজুয়েট বেকার থাকছে। যারা দেশের জন্য বোঝা হয়ে উঠছে। এ জনশক্তিকে দক্ষ ও যোগ্য করে তুলতে বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম।তিনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান চার বছরের স্নাতক (সম্মান) কোর্স শেষে এক বছর বাধ্যতামূলকভাবে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষাজীবন শেষে গ্র্যাজুয়েটরা যেন দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো চাকরি করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। এটা (এক বছর কারিগরি কোর্স) বাধ্যতামূলক থাকবে।’রোববার (৯ ফেব্রুয়ারি) ‘আন্তর্জাতিক শিক্ষা দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ) ও ইউনেস্কো ঢাকা অফিসের যৌথ উদ্যোগে সভার আয়োজন করা হয়।‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা: যান্ত্রিক স্বয়ংক্রিয়তার যুগে মানবসত্তা ও মানবিক ক্ষমতার স্বকীয়তা, সুরক্ষা এবং বিকাশ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও বিএনসিইউর চেয়ারম্যান ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।সূত্র: জাগো নিউজএনএন/ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×