হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পেকুয়ায় হাফেজখানার শিক্ষক মুজিবের মুক্তির দাবীতে মানববন্ধন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

কক্সবাজারের পেকুয়ায় বলাৎকারের অভিযোগে কারাবাস করা হাফেজখানার শিক্ষক মুজিবুর রহমানের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া বেড়িবাঁধ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী।

মানববন্ধনে সিরাদিয়া ও মইয়্যাদিয়া এলাকার প্রায় দুইশজন নারী-পুরুষ অংশগ্রহণ করে। পাশাপাশি মুজিবুর রহমানের কিছু শিক্ষার্থীও অংশ নেয় এতে। মানববন্ধনে বক্তারা বলেন, হাফেজ মুজিবুর রহমান একজন নিষ্পাপ ছেলে। তাকে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। যে ছেলেটিকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সে ছেলেটির চাচার সাথে শিক্ষক মুজিবরের একটা দ্বন্দ্ব ছিলো। সে দ্বন্ধের জেরে তাকে এমন ঘৃণ্যতম অভিযোগে ফাঁসানো হলো। কিছুদিন আগে হাফেজখানার এক শিক্ষার্থীর জন্য রাতে খাবার আনছিল তার মা। বাড়ি ফেরার পথে ওই মহিলাকে যে শিশুটিকে বলৎকার করার অভিযোগ উঠেছে তার চাচা শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি হাফেজ মুজিব প্রতিবাদ করে। এতে তার প্রতি ক্ষেপে যান। তাই পরিকল্পিতভাবে তার ভাতিজাকে দিয়ে শিক্ষক মুজিবকে ফাঁসিয়েছে।

মুজিবরের এক শিক্ষার্থী বলেন, আমাদের হুজুর এমন না। তিনি আমাদের হাফেজখানার সকল শিক্ষার্থীদের পরম যত্নে পাঠদান করান। এটি একটি মিথ্যা অভিযোগ।

মানববন্ধন শেষে এলাকাবাসী ও হাফেজখানার শিক্ষার্থীরা শিক্ষক মুজিবুর রহমানের মুক্তির দাবীতে প্রতিবাদ মিছিল করেন। মিছিলটি সিরাদিয়া স্কুল সংলগ্ন বেড়িবাঁধ থেকে শুরু হয়ে হাফেজখানায় গিয়ে শেষ হয়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

উল্লেখ্য ২০ এপ্রিল রাতে সিরাদিয়া ইমাম হোছাইন (র) হাফেজখানার শিক্ষক মুজিবুর রহমান তাঁর এক শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগ উঠে। এব্যাপারে ভুক্তভোগী পরিবার ২৩ এপ্রিল পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিলে সে রাতেই পুলিশ শিক্ষক মুজিবুর রহমানকে গ্রেফতার করে। পরের দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পেকুয়ায় হাফেজখানার শিক্ষক মুজিবের মুক্তির দাবীতে মানববন্ধন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পেকুয়ায় হাফেজখানার শিক্ষক মুজিবের মুক্তির দাবীতে মানববন্ধন

প্রতিবেদক: পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:: | প্রকাশিত: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের পেকুয়ায় বলাৎকারের অভিযোগে কারাবাস করা হাফেজখানার শিক্ষক মুজিবুর রহমানের মুক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া বেড়িবাঁধ এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে সিরাদিয়া ও মইয়্যাদিয়া এলাকার প্রায় দুইশজন নারী-পুরুষ অংশগ্রহণ করে। পাশাপাশি মুজিবুর রহমানের কিছু শিক্ষার্থীও অংশ নেয় এতে। মানববন্ধনে বক্তারা বলেন, হাফেজ মুজিবুর রহমান একজন নিষ্পাপ ছেলে। তাকে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। যে ছেলেটিকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সে ছেলেটির চাচার সাথে শিক্ষক মুজিবরের একটা দ্বন্দ্ব ছিলো। সে দ্বন্ধের জেরে তাকে এমন ঘৃণ্যতম অভিযোগে ফাঁসানো হলো। কিছুদিন আগে হাফেজখানার এক শিক্ষার্থীর জন্য রাতে খাবার আনছিল তার মা। বাড়ি ফেরার পথে ওই মহিলাকে যে শিশুটিকে বলৎকার করার অভিযোগ উঠেছে তার চাচা শ্লীলতাহানির চেষ্টা করে। বিষয়টি হাফেজ মুজিব প্রতিবাদ করে। এতে তার প্রতি ক্ষেপে যান। তাই পরিকল্পিতভাবে তার ভাতিজাকে দিয়ে শিক্ষক মুজিবকে ফাঁসিয়েছে। মুজিবরের এক শিক্ষার্থী বলেন, আমাদের হুজুর এমন না। তিনি আমাদের হাফেজখানার সকল শিক্ষার্থীদের পরম যত্নে পাঠদান করান। এটি একটি মিথ্যা অভিযোগ। মানববন্ধন শেষে এলাকাবাসী ও হাফেজখানার শিক্ষার্থীরা শিক্ষক মুজিবুর রহমানের মুক্তির দাবীতে প্রতিবাদ মিছিল করেন। মিছিলটি সিরাদিয়া স্কুল সংলগ্ন বেড়িবাঁধ থেকে শুরু হয়ে হাফেজখানায় গিয়ে শেষ হয়। উল্লেখ্য ২০ এপ্রিল রাতে সিরাদিয়া ইমাম হোছাইন (র) হাফেজখানার শিক্ষক মুজিবুর রহমান তাঁর এক শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগ উঠে। এব্যাপারে ভুক্তভোগী পরিবার ২৩ এপ্রিল পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিলে সে রাতেই পুলিশ শিক্ষক মুজিবুর রহমানকে গ্রেফতার করে। পরের দিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×