হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছিনতাইকারীকে দৌড়ে ধরে ২ লাখ টাকার সোনা উদ্ধার করলেন ট্রাফিক সার্জেন্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ন


ঢাকা, ১৭ আগস্ট – রাজধানীর মোহাম্মদপুরে ডিউটিতে যাওয়ার পথে ধাওয়া করে সোনার চেইনসহ এক ছিনতাইকারীকে আটক করেছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট তানবির আহমেদ। তিনি ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত।

রোববার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া চেইনটির আনুমানিক ওজন এক ভরি দুই আনা, যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

আরও পড়ুন

কক্সবাজারে মানি লন্ডারিং মামলার পলাতক আসামি গ্রেফতার

ট্রাফিক তেজগাঁও জোনের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টা ৫০ মিনিটে সার্জেন্ট তানবির আহমেদ বাসা থেকে ডিউটি পোস্টে যাচ্ছিলেন। কলেজগেট এলাকায় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এক নারীর চিৎকার শুনে তিনি এক ব্যক্তিকে দৌড়াতে দেখেন। দ্রুত মোটরসাইকেল থামিয়ে তিনি ওই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন।

পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে আনুমানিক ১ ভরি ২ আনা ওজনের একটি সোনার চেইন উদ্ধার করা হয়। এ সময় ভুক্তভোগী মোছা. শিরিন (৪০তম বিসিএস, কৃষি ক্যাডার) ঘটনাস্থলে এসে তার চেইনটি শনাক্ত করেন। পরে আটক ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ছিনতাইকারীকে দৌড়ে ধরে ২ লাখ টাকার সোনা উদ্ধার করলেন ট্রাফিক সার্জেন্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছিনতাইকারীকে দৌড়ে ধরে ২ লাখ টাকার সোনা উদ্ধার করলেন ট্রাফিক সার্জেন্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ আগস্ট – রাজধানীর মোহাম্মদপুরে ডিউটিতে যাওয়ার পথে ধাওয়া করে সোনার চেইনসহ এক ছিনতাইকারীকে আটক করেছেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট তানবির আহমেদ। তিনি ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনে কর্মরত।রোববার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া চেইনটির আনুমানিক ওজন এক ভরি দুই আনা, যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।ট্রাফিক তেজগাঁও জোনের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টা ৫০ মিনিটে সার্জেন্ট তানবির আহমেদ বাসা থেকে ডিউটি পোস্টে যাচ্ছিলেন। কলেজগেট এলাকায় সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে এক নারীর চিৎকার শুনে তিনি এক ব্যক্তিকে দৌড়াতে দেখেন। দ্রুত মোটরসাইকেল থামিয়ে তিনি ওই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন।পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে আনুমানিক ১ ভরি ২ আনা ওজনের একটি সোনার চেইন উদ্ধার করা হয়। এ সময় ভুক্তভোগী মোছা. শিরিন (৪০তম বিসিএস, কৃষি ক্যাডার) ঘটনাস্থলে এসে তার চেইনটি শনাক্ত করেন। পরে আটক ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৭ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×