হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছেলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন অপু বিশ্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন


ঢাকা, ১১ অক্টোবর – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ (শনিবার)। ক্যারিয়ারে শতাধিক সিনেমারও বেশি ছবিতে কাজ করেছেন এই নায়িকা। জীবনের ৩৬টি বসন্ত পেরিয়ে এবার ৩৭ এ পা রাখলেন অপু বিশ্বাস।

দিনটি উপলক্ষে সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের ভক্তমহলে দেখা গেছে উচ্ছ্বাস। তারা তাদের প্রিয় নায়িকাকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানান। তবে জন্মদিনের শুরুর প্রহরে নায়িকার জন্য একটি বিশেষ মুহূর্ত আসে। কারণ, এ সময় তার একমাত্র ছেলে সন্তান আব্রাম খান জয় মা কে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

শুক্রবার মধ্যরাতে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস। দেখা যায়, একটি আকর্ষণীয় বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন অপু বিশ্বাস ও ছেলে আব্রাম। এ সময় মা কে শুভেচ্ছা জানায় সে; বলে ওঠে- মম? হ্যাপি বার্থডে। এরপর অপু ছেলেকে আদর দিয়ে কেক কাটার আয়োজনে চলে যান। তবে এ সময় ঘটে যায় একটি মজার ঘটনাও! ছোট্ট আব্রাম কেকে থাকা মোমবাতি ফু দিয়ে নেভাতে পারছিল না, তাই বার বার ফু দিচ্ছিল। পরে অপু এক ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেন এবং হেসে ওঠেন। বলেন, চলো এবার কেক কাটি। এরপর কেক কাটেন তারা; একে অপরকে খাইয়ে দেয়।

এই ভিডিও অনুরাগীদের মাঝে ব্যাপক মন কাড়ে। তারকারা থেকে শুরু করে ভক্তরা মন্তব্যঘরে সমানতালে অপুকে শুভেচ্ছা জানান, ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যঘর।

উল্লেখ্য, অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। তার জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে। তবে বর্তমান সময়ে শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে তার অতীত নিয়ে প্রায়ই আলোচনায় আসেন নায়িকা।

এনএন/ ১১ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ছেলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন অপু বিশ্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছেলের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করলেন অপু বিশ্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ অক্টোবর – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের জন্মদিন আজ (শনিবার)। ক্যারিয়ারে শতাধিক সিনেমারও বেশি ছবিতে কাজ করেছেন এই নায়িকা। জীবনের ৩৬টি বসন্ত পেরিয়ে এবার ৩৭ এ পা রাখলেন অপু বিশ্বাস।দিনটি উপলক্ষে সামাজিক মাধ্যমে অপু বিশ্বাসের ভক্তমহলে দেখা গেছে উচ্ছ্বাস। তারা তাদের প্রিয় নায়িকাকে এদিন জন্মদিনের শুভেচ্ছা জানান। তবে জন্মদিনের শুরুর প্রহরে নায়িকার জন্য একটি বিশেষ মুহূর্ত আসে। কারণ, এ সময় তার একমাত্র ছেলে সন্তান আব্রাম খান জয় মা কে কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জানায়।শুক্রবার মধ্যরাতে একটি ভিডিও প্রকাশ করেন অপু বিশ্বাস। দেখা যায়, একটি আকর্ষণীয় বেগুনি রঙের কেকের সামনে বসে আছেন অপু বিশ্বাস ও ছেলে আব্রাম। এ সময় মা কে শুভেচ্ছা জানায় সে; বলে ওঠে- মম? হ্যাপি বার্থডে। এরপর অপু ছেলেকে আদর দিয়ে কেক কাটার আয়োজনে চলে যান। তবে এ সময় ঘটে যায় একটি মজার ঘটনাও! ছোট্ট আব্রাম কেকে থাকা মোমবাতি ফু দিয়ে নেভাতে পারছিল না, তাই বার বার ফু দিচ্ছিল। পরে অপু এক ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেন এবং হেসে ওঠেন। বলেন, চলো এবার কেক কাটি। এরপর কেক কাটেন তারা; একে অপরকে খাইয়ে দেয়।এই ভিডিও অনুরাগীদের মাঝে ব্যাপক মন কাড়ে। তারকারা থেকে শুরু করে ভক্তরা মন্তব্যঘরে সমানতালে অপুকে শুভেচ্ছা জানান, ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যঘর।উল্লেখ্য, অপু বিশ্বাসের প্রকৃত নাম অবন্তী বিশ্বাস। তার জন্ম ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে। তবে বর্তমান সময়ে শুধু অভিনয় ছাড়া বর্তমানে ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ক্যারিয়ারের পাশাপাশি প্রাক্তন স্বামী শাকিব খানের সঙ্গে তার অতীত নিয়ে প্রায়ই আলোচনায় আসেন নায়িকা।এনএন/ ১১ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×