হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘জঙ্গি ঢোকাচ্ছেন সুকান্ত, জিতেছেন অনুপ্রবেশকারীদের ভোটে’, বিস্ফোরক কল্যাণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ০২:০৭ অপরাহ্ন


কলকাতা, ০৪ জানুয়ারি – “বাংলায় কোনও জঙ্গি নেই, সন্ত্রাস ক্রিয়েট করা হচ্ছে। মুর্শিদাবাদে জঙ্গি তৈরি করে দেওয়া হয়েছে। এই জঙ্গিটা কারা তৈরি করেছে? ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। শুভেন্দু অধিকারী মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, রাতেরবেলায় বস্তায় ভরে টাকা এনেছেন।” ঠিক একদিন আগে এই বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর স্পষ্ট অভিযোগ, বাংলায় জঙ্গি ঢোকাচ্ছেন উত্তর পূর্বের মন্ত্রী সুকান্ত। এমনকী তিনি অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছেন বলেও তীব্র কটাক্ষবাণ শানান তিনি। যদিও পাল্টা প্রতিক্রিয়ায় কল্যাণের মানসিক সুস্থতা কামনা করেছেন সুকান্ত।

প্রসঙ্গত, বাংলাদেশে উত্তেজনার রেশ ছড়িয়েছে এপার বাংলাতেও। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আরও সক্রিয় হয়েছে বিএসএফ। এরইমধ্যে বাংলার একাধিক প্রান্তে লাগাতার কুখ্যাত সব জঙ্গি ধরা পড়তেই উদ্বেগ আরও বেড়েছে। এরইমধ্যে কল্যাণের মন্তব্যে নতুন করে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। কল্যাণের কথায়, “দিল্লি পুলিশ মানে অমিত শাহর পুলিশ। কেন্দ্র যা বলেছে সেই অনুযায়ী বিএসএফের ব্যর্থতা স্পষ্ট। উত্তর পূর্ব দিয়ে বাংলাদেশিরা ঢুকছে। নর্থ ইস্টের মন্ত্রী সুকান্ত। তার মানে উনিই করাচ্ছেন এসব। জঙ্গি আনাচ্ছেন। সুকান্ত যে ১০ হাজার ভোটে জিতেছেন সেটা অনুপ্রবেশকারীদের ভোটে।”

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

যদিও এ প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সোশ্যাল মাধ্যমে পোস্টও করেছেন সুকান্ত। তাঁর দাবি, কল্যাণ দলে কোণঠাসা। সে কারণেই এই ধরনের প্রলাপ বকছেন। সুকান্ত লিখছেন, আমি মন থেকে বিশ্বাস করি, ‘আজকে আমার সম্পর্কে করা কল্যাণবাবুর প্রলাপ তাঁর উপর তৈরি হওয়া প্রবল চাপের বহিঃপ্রকাশ। তোষণের সংসারে আবদ্ধ থাকলেও দিনের শেষে তিনি দুর্গা মাতার সন্তান। আমি কায়মনোবাক্যে তাঁর মানসিক সুস্থতা কামনা করি।’

সূত্র: টিভি নাইন
আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

‘জঙ্গি ঢোকাচ্ছেন সুকান্ত, জিতেছেন অনুপ্রবেশকারীদের ভোটে’, বিস্ফোরক কল্যাণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘জঙ্গি ঢোকাচ্ছেন সুকান্ত, জিতেছেন অনুপ্রবেশকারীদের ভোটে’, বিস্ফোরক কল্যাণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৪ জানুয়ারি – “বাংলায় কোনও জঙ্গি নেই, সন্ত্রাস ক্রিয়েট করা হচ্ছে। মুর্শিদাবাদে জঙ্গি তৈরি করে দেওয়া হয়েছে। এই জঙ্গিটা কারা তৈরি করেছে? ক্রিয়েটেড। বাংলায় সন্ত্রাস নেই। শুভেন্দু অধিকারী মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, রাতেরবেলায় বস্তায় ভরে টাকা এনেছেন।” ঠিক একদিন আগে এই বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে। এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর স্পষ্ট অভিযোগ, বাংলায় জঙ্গি ঢোকাচ্ছেন উত্তর পূর্বের মন্ত্রী সুকান্ত। এমনকী তিনি অনুপ্রবেশকারীদের ভোটে জিতেছেন বলেও তীব্র কটাক্ষবাণ শানান তিনি। যদিও পাল্টা প্রতিক্রিয়ায় কল্যাণের মানসিক সুস্থতা কামনা করেছেন সুকান্ত।প্রসঙ্গত, বাংলাদেশে উত্তেজনার রেশ ছড়িয়েছে এপার বাংলাতেও। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে আরও সক্রিয় হয়েছে বিএসএফ। এরইমধ্যে বাংলার একাধিক প্রান্তে লাগাতার কুখ্যাত সব জঙ্গি ধরা পড়তেই উদ্বেগ আরও বেড়েছে। এরইমধ্যে কল্যাণের মন্তব্যে নতুন করে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। কল্যাণের কথায়, “দিল্লি পুলিশ মানে অমিত শাহর পুলিশ। কেন্দ্র যা বলেছে সেই অনুযায়ী বিএসএফের ব্যর্থতা স্পষ্ট। উত্তর পূর্ব দিয়ে বাংলাদেশিরা ঢুকছে। নর্থ ইস্টের মন্ত্রী সুকান্ত। তার মানে উনিই করাচ্ছেন এসব। জঙ্গি আনাচ্ছেন। সুকান্ত যে ১০ হাজার ভোটে জিতেছেন সেটা অনুপ্রবেশকারীদের ভোটে।”যদিও এ প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সোশ্যাল মাধ্যমে পোস্টও করেছেন সুকান্ত। তাঁর দাবি, কল্যাণ দলে কোণঠাসা। সে কারণেই এই ধরনের প্রলাপ বকছেন। সুকান্ত লিখছেন, আমি মন থেকে বিশ্বাস করি, ‘আজকে আমার সম্পর্কে করা কল্যাণবাবুর প্রলাপ তাঁর উপর তৈরি হওয়া প্রবল চাপের বহিঃপ্রকাশ। তোষণের সংসারে আবদ্ধ থাকলেও দিনের শেষে তিনি দুর্গা মাতার সন্তান। আমি কায়মনোবাক্যে তাঁর মানসিক সুস্থতা কামনা করি।’সূত্র: টিভি নাইনআইএ/ ০৪ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×