হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জনগণ ও নিরাপত্তা বাহিনী সতর্ক থাকলে সীমান্ত লঙ্ঘন সম্ভব নয়: আদিলুর রহমান খান

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

দেশের জনগণ ও নিরাপত্তা বাহিনী সতর্ক থাকলে কেউই বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকায় অবস্থিত রেইন ওয়াটার রিজার্ভার (বৃষ্টি পানি সংরক্ষণাগার) প্রকল্প পরিদর্শন শেষে সাম্প্রতিক মিয়ানমার সীমান্তের ওপার থেকে আরাকান আর্মি ছোড়া গুলিতে আহত স্কুল শিক্ষার্থী আফনান ও স্থলমাইন বিস্ফোরণ পা হারানো মোহাম্মদ হানিফেরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনের ফলে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। স্থানীয় জনগণের পানির চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার রেইন ওয়াটার রিজার্ভার (বৃষ্টি পানি সংরক্ষণাগার) প্রকল্পটি গ্রহণ করে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবে, যা পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপদেষ্টা বলেন, “বাংলাদেশের জনগণ ও নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ রয়েছে। দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।” তিনি বিদেশি আগ্রাসন প্রতিহত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

এ সময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটের মাধ্যমে জাতীয় ঐক্য ও জনসাধারণের প্রতিফলন ঘটবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে উপদেষ্টা রেইন ওয়াটার রিজার্ভারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে একই দিন সকাল ১১টার দিকে তিনি উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সহ কয়েকটি ক্যাম্পে এডিবির অর্থায়নে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এ সময় রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ ক্যাম্পে সেবাদানকারী বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

জনগণ ও নিরাপত্তা বাহিনী সতর্ক থাকলে সীমান্ত লঙ্ঘন সম্ভব নয়: আদিলুর রহমান খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জনগণ ও নিরাপত্তা বাহিনী সতর্ক থাকলে সীমান্ত লঙ্ঘন সম্ভব নয়: আদিলুর রহমান খান

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Print Image
দেশের জনগণ ও নিরাপত্তা বাহিনী সতর্ক থাকলে কেউই বাংলাদেশের সীমান্ত লঙ্ঘন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত, শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকায় অবস্থিত রেইন ওয়াটার রিজার্ভার (বৃষ্টি পানি সংরক্ষণাগার) প্রকল্প পরিদর্শন শেষে সাম্প্রতিক মিয়ানমার সীমান্তের ওপার থেকে আরাকান আর্মি ছোড়া গুলিতে আহত স্কুল শিক্ষার্থী আফনান ও স্থলমাইন বিস্ফোরণ পা হারানো মোহাম্মদ হানিফেরের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনের ফলে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দেয়। স্থানীয় জনগণের পানির চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার রেইন ওয়াটার রিজার্ভার (বৃষ্টি পানি সংরক্ষণাগার) প্রকল্পটি গ্রহণ করে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবে, যা পানি সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপদেষ্টা বলেন, “বাংলাদেশের জনগণ ও নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ রয়েছে। দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে।” তিনি বিদেশি আগ্রাসন প্রতিহত করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটের মাধ্যমে জাতীয় ঐক্য ও জনসাধারণের প্রতিফলন ঘটবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে উপদেষ্টা রেইন ওয়াটার রিজার্ভারের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে একই দিন সকাল ১১টার দিকে তিনি উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সহ কয়েকটি ক্যাম্পে এডিবির অর্থায়নে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ ক্যাম্পে সেবাদানকারী বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×