হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জনগণ-পুলিশ একসাথে কাজ করলে অপরাধ নির্মূল করা সম্ভব- পেকুয়ায় এএসপি অভিজিৎ

নাজিম উদ্দিন, পেকুয়া::

নাজিম উদ্দিন, পেকুয়া::

বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে কক্সবাজারের পেকুয়া থানায় অনুষ্ঠিত হলো পুলিশের ওপেন হাউজ ডে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২ টায় থানা কম্পাউন্ডে ওপেন হাউজ ডে’র এই আয়োজন হয়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্টিত ওপেন হাউজ ডে তে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন একবিংশ শতাব্দীর পুলিশিং হচ্ছে কমিউনিটি বেইজড পুলিশিং। জনগণ এবং পুলিশ একসাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব।

এস.আই আরেফিন ছিদ্দিকীর পরিচালনায় সভায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব উজ জামান, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড. এম. মোসলেম উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২, এর (পিপি) অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি মাহমুদুল করিম ফারুকী, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. ফরহাদ হোছাইনসহ প্রমূখ।
উপস্থিত বক্তারা মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ওপেন হাউজ ডে এক অনন্য উদ্যোগ, যেখানে জনগণ সরাসরি পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের মতামত ও সমস্যাগুলো উপস্থাপন করতে পারেন। এই ধরনের আয়োজন নিয়মিত হলে জনগণের মধ্যে সচেতনতা ও পুলিশ প্রশাসনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে।
ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন,
পুলিশকে সেবা ও নিরাপত্তার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে হলে জনগণের আস্থা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ওপেন হাউজ ডে সেই সেতুবন্ধন গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

আলোচনার পাশাপাশি পুলিশ কর্তৃপক্ষ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপস্থিত জনগণের কাছ থেকে তথ্য ও অভিযোগ গ্রহণ করেন।

এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও মিডিয়া অঙ্গনের প্রতিনিধিগণসহ স্কুলের শিক্ষক, ছাত্র প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সমাজ প্রতিনিধিরা অংশ নেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জনগণ-পুলিশ একসাথে কাজ করলে অপরাধ নির্মূল করা সম্ভব- পেকুয়ায় এএসপি অভিজিৎ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জনগণ-পুলিশ একসাথে কাজ করলে অপরাধ নির্মূল করা সম্ভব- পেকুয়ায় এএসপি অভিজিৎ

প্রতিবেদক: নাজিম উদ্দিন, পেকুয়া:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
Print Image
জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে কক্সবাজারের পেকুয়া থানায় অনুষ্ঠিত হলো পুলিশের ওপেন হাউজ ডে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১২ টায় থানা কম্পাউন্ডে ওপেন হাউজ ডে'র এই আয়োজন হয়। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্টিত ওপেন হাউজ ডে তে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন একবিংশ শতাব্দীর পুলিশিং হচ্ছে কমিউনিটি বেইজড পুলিশিং। জনগণ এবং পুলিশ একসাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। এস.আই আরেফিন ছিদ্দিকীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাফিক ইন্সপেক্টর মাহবুব উজ জামান, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড. এম. মোসলেম উদ্দিন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২, এর (পিপি) অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু, পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি মাহমুদুল করিম ফারুকী, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম. ফরহাদ হোছাইনসহ প্রমূখ। উপস্থিত বক্তারা মাদক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, ওপেন হাউজ ডে এক অনন্য উদ্যোগ, যেখানে জনগণ সরাসরি পুলিশ প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের মতামত ও সমস্যাগুলো উপস্থাপন করতে পারেন। এই ধরনের আয়োজন নিয়মিত হলে জনগণের মধ্যে সচেতনতা ও পুলিশ প্রশাসনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে। ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পুলিশকে সেবা ও নিরাপত্তার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করতে হলে জনগণের আস্থা ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। ওপেন হাউজ ডে সেই সেতুবন্ধন গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। আলোচনার পাশাপাশি পুলিশ কর্তৃপক্ষ বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং উপস্থিত জনগণের কাছ থেকে তথ্য ও অভিযোগ গ্রহণ করেন। এসময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক, শিক্ষা ও মিডিয়া অঙ্গনের প্রতিনিধিগণসহ স্কুলের শিক্ষক, ছাত্র প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও সমাজ প্রতিনিধিরা অংশ নেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×