হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জনপ্রিয় ব্যান্ডগুলো বয়কট করল ‘জয় বাংলা’ কনসার্ট

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ আগস্ট ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ০২ আগস্ট – জনপ্রিয় ব্যান্ডদলগুলোর মিলনমেলা ও সংগীতপ্রেমী তরুণদের অন্যতম আকর্ষণ ‘জয় বাংলা’ কনসার্টকে বয়কট করছে দেশের অনেক জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা। চলমান কোটা সংস্কার আন্দোলনে ঘটা সহিংসতা ও মানুষহত্যার প্রতিক্রিয়া স্বরূপ শিল্পীদের এই প্রতিবাদ।

বুধবার (৩১ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইট জয় বাংলা কনসার্টে পারফর্ম করা থেকে সরে আসার সিদ্ধান্ত জানায়। এর খানিকটা পরে মধ্যরাতে সামাজিক মাধ্যমে একই সুর তোলে আরেক ব্যান্ড আবরোভাইরাস।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এক ফেসবুক পোস্টে তারা জানায়, আর কখনওই জয় বাংলা কনসার্টের পারফর্ম করবে না আবরোভাইরাসের দল। একইভাবে কনসার্ট বয়কট করার ঘোষণা দিয়েছে ব্যান্ডদল নেমেসিস। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে নেমেসিস জানায়, গত দুই সপ্তাহে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে জয় বাংলা কনসার্টে পারফর্ম করার সিদ্ধান্ত থেকে সরে আসছে ব্যান্ডদলটি। নেমেসিস এর কথায়, ‘আমরা আর কখনই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।’

দীর্ঘ পোস্টের শেষে নেমেসিস লিখেছে, ‘বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারণ আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই। তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরও অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।’

কনসার্টটি বয়কটের কথা জানায় জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘এভয়েডরাফা’। তারা নিজেদের ফেসবুক পেজে লিখেছে, জয় বাংলা কনসার্ট আমাদের আনন্দের জায়গা। আমাদের মহান স্বাধীনতা ও বিজয় উদযাপনের জায়গা। কিন্তু আহত হৃদয়, পরাজিত মন কিংবা ভেজা চোখ নিয়ে উদযাপন হয় না। করা যায় না। আমরাও পারছি না। তাই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বাধীনতার প্রতি সম্মান রেখে আমরা ‘এভয়েডরাফা’ জয় বাংলা কনসার্ট থেকে আমাদের নাম প্রত্যাহার করছি।

জয় বাংলা কনসার্ট বয়কটের প্রতি সংহতি জানিয়েছে ব্যান্ড ‘শিরোনামহীন’। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বলা হয়– শিরোনামহীন গত সাত বছর ধরে কোন জয়বাংলা কনসার্টে পারফর্ম করেনি। আসলে শিরোনামহীনকে আমন্ত্রণ-ই জানানো হয়নি। যে কনসার্টে আমাদেরকে আর আমন্ত্রণ-ই জানানো হয় না, সেই কনসার্টকে বয়কট করে হাততালি কুড়ানোর সুযোগটা আসলে আমাদের নেই। যারা নিয়মিত পারফর্ম করতেন, তাদের অনেকেই কনসার্টটি বয়কট করেছেন। তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আর ভবিষ্যতে আমাদেরকে আমন্ত্রণ জানানো হলেও আমরা সেটা প্রত্যাখ্যান করব, এই তথ্যটাও আপনাদেরকে দিয়ে রাখলাম।

এর আগে গায়ক পপাই, ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের সিনা হাসানও জয় বাংলা কনসার্ট বর্জনের ঘোষণা দিয়েছিলেন। সিনা হাসান সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, একজন শিল্পী হিসেবে আমি জয় বাংলা কনসার্ট বয়কট করলাম। এই ঠ্যাং চাটা তোষামোদকারী ‘ছেলেভুলানো’ কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোনো হিসেবেই যেন আর কখনই ডাকা না হয়।

জনপ্রিয় এই ব্যান্ডগুলো কনসার্ট থেকে মুখ ফিরিয়ে নেয়ার পর জয় বাংলা কনসার্টের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ স্মরণে ২০১৫ সাল থেকে প্রতি বছর জয় বাংলা কনসার্টে আয়োজিত হচ্ছে। আয়োজনে থাকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও এর যুব শাখা ‘ইয়াং বাংলা’।

আইএ/ ০২ আগস্ট ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

জনপ্রিয় ব্যান্ডগুলো বয়কট করল ‘জয় বাংলা’ কনসার্ট

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জনপ্রিয় ব্যান্ডগুলো বয়কট করল ‘জয় বাংলা’ কনসার্ট

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
[ad_1] ঢাকা, ০২ আগস্ট – জনপ্রিয় ব্যান্ডদলগুলোর মিলনমেলা ও সংগীতপ্রেমী তরুণদের অন্যতম আকর্ষণ ‘জয় বাংলা’ কনসার্টকে বয়কট করছে দেশের অনেক জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা। চলমান কোটা সংস্কার আন্দোলনে ঘটা সহিংসতা ও মানুষহত্যার প্রতিক্রিয়া স্বরূপ শিল্পীদের এই প্রতিবাদ।বুধবার (৩১ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে দেশের জনপ্রিয় ব্যান্ড ক্রিপটিক ফেইট জয় বাংলা কনসার্টে পারফর্ম করা থেকে সরে আসার সিদ্ধান্ত জানায়। এর খানিকটা পরে মধ্যরাতে সামাজিক মাধ্যমে একই সুর তোলে আরেক ব্যান্ড আবরোভাইরাস।এক ফেসবুক পোস্টে তারা জানায়, আর কখনওই জয় বাংলা কনসার্টের পারফর্ম করবে না আবরোভাইরাসের দল। একইভাবে কনসার্ট বয়কট করার ঘোষণা দিয়েছে ব্যান্ডদল নেমেসিস। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক পোস্টে নেমেসিস জানায়, গত দুই সপ্তাহে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে জয় বাংলা কনসার্টে পারফর্ম করার সিদ্ধান্ত থেকে সরে আসছে ব্যান্ডদলটি। নেমেসিস এর কথায়, ‘আমরা আর কখনই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না।’দীর্ঘ পোস্টের শেষে নেমেসিস লিখেছে, ‘বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারণ আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই। তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরও অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।’কনসার্টটি বয়কটের কথা জানায় জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘এভয়েডরাফা’। তারা নিজেদের ফেসবুক পেজে লিখেছে, জয় বাংলা কনসার্ট আমাদের আনন্দের জায়গা। আমাদের মহান স্বাধীনতা ও বিজয় উদযাপনের জায়গা। কিন্তু আহত হৃদয়, পরাজিত মন কিংবা ভেজা চোখ নিয়ে উদযাপন হয় না। করা যায় না। আমরাও পারছি না। তাই বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের স্বাধীনতার প্রতি সম্মান রেখে আমরা ‘এভয়েডরাফা’ জয় বাংলা কনসার্ট থেকে আমাদের নাম প্রত্যাহার করছি।জয় বাংলা কনসার্ট বয়কটের প্রতি সংহতি জানিয়েছে ব্যান্ড ‘শিরোনামহীন’। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বলা হয়– শিরোনামহীন গত সাত বছর ধরে কোন জয়বাংলা কনসার্টে পারফর্ম করেনি। আসলে শিরোনামহীনকে আমন্ত্রণ-ই জানানো হয়নি। যে কনসার্টে আমাদেরকে আর আমন্ত্রণ-ই জানানো হয় না, সেই কনসার্টকে বয়কট করে হাততালি কুড়ানোর সুযোগটা আসলে আমাদের নেই। যারা নিয়মিত পারফর্ম করতেন, তাদের অনেকেই কনসার্টটি বয়কট করেছেন। তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আর ভবিষ্যতে আমাদেরকে আমন্ত্রণ জানানো হলেও আমরা সেটা প্রত্যাখ্যান করব, এই তথ্যটাও আপনাদেরকে দিয়ে রাখলাম।এর আগে গায়ক পপাই, ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের সিনা হাসানও জয় বাংলা কনসার্ট বর্জনের ঘোষণা দিয়েছিলেন। সিনা হাসান সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেন, একজন শিল্পী হিসেবে আমি জয় বাংলা কনসার্ট বয়কট করলাম। এই ঠ্যাং চাটা তোষামোদকারী ‘ছেলেভুলানো’ কনসার্টে আমাকে শিল্পী বা দর্শক কোনো হিসেবেই যেন আর কখনই ডাকা না হয়।জনপ্রিয় এই ব্যান্ডগুলো কনসার্ট থেকে মুখ ফিরিয়ে নেয়ার পর জয় বাংলা কনসার্টের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ স্মরণে ২০১৫ সাল থেকে প্রতি বছর জয় বাংলা কনসার্টে আয়োজিত হচ্ছে। আয়োজনে থাকে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও এর যুব শাখা ‘ইয়াং বাংলা’।আইএ/ ০২ আগস্ট ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×