হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় নির্বাচনে ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে আইআরআই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন


ঢাকা, ২১ অক্টোবর – যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। প্রতিনিধি দলটি নিশ্চিত করেছে যে, আইআরআই ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য কমপক্ষে ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে।

আজ (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা দেখা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

আইআরআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য ক্রিস্টোফার জে ফুসনার বলেন, ‘ফেব্রুয়ারিতে আমরা শক্তিশালী নির্বাচনী পর্যবেক্ষণ করবো। নির্বাচনী পর্যবেক্ষক মোতায়েন ভোটের সময় সহিংসতার সম্ভাবনা হ্রাস করতে সহায়তা করবে।’

সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) সিনিয়র ফেলো এবং ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের পরিচালক লিসা কার্টিস, আইআরআইয়ের গণতান্ত্রিক নির্বাচন এবং রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কিত প্রযুক্তিগত বিশেষজ্ঞ জেসিকা কিগান, আইআরআইয়ের আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যানও উপস্থিত ছিলেন।

নির্বাচন-পূর্ব পরিবেশ মূল্যায়নের জন্য দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে এবং সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

প্রতিনিধি দলটি বলেছে, নির্বাচনকে আরও স্বচ্ছ করার জন্য সুশীল সমাজ যেমন ছাত্র সংগঠনের স্থানীয় পর্যবেক্ষকদের অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় ভুয়া তথ্যের বিপদ নিয়েও কথা বলেছেন তারা।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেন, ‘ভুল তথ্য একটি গুরুতর সমস্যা। গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে ভুল তথ্য। এটি সুপরিকল্পিত, সু-অর্থায়ন এবং তাত্ক্ষণিকভাবে উত্তেজনা তৈরি করে। সত্য বেরিয়ে আসতে আসতে ততক্ষণে মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে।’

ক্রিস্টোফার জে ফুসনার ছবি তৈরি এবং জনমতকে হেরফের করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছিলেন।

প্রফেসর ইউনূস বলেন, ‘বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে রয়েছে। এটি অনেক তরুণের জন্য একটি আজীবন অভিজ্ঞতা হতে চলেছে। দেশের অর্ধেক জনসংখ্যা ২৭ বছরের কম। জীবনে প্রথমবারের মতো ভোট দেবেন তারা। আমরা নিশ্চিত করতে চাই যে তারা সন্তুষ্ট। আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট গ্রহণ করবো।’

তিনি আরও বলেন, ‘বেশিরভাগ দল সনদে সই করেছে এবং আশা করছি যে অন্যরা খুব শিগগিরই এটি করবে।’

আইআরআই প্রতিনিধিরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২১ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় নির্বাচনে ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে আইআরআই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় নির্বাচনে ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে আইআরআই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ অক্টোবর – যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন। প্রতিনিধি দলটি নিশ্চিত করেছে যে, আইআরআই ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য কমপক্ষে ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে।আজ (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তারা দেখা করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় তা জানানো হয়েছে।আইআরআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য ক্রিস্টোফার জে ফুসনার বলেন, ‘ফেব্রুয়ারিতে আমরা শক্তিশালী নির্বাচনী পর্যবেক্ষণ করবো। নির্বাচনী পর্যবেক্ষক মোতায়েন ভোটের সময় সহিংসতার সম্ভাবনা হ্রাস করতে সহায়তা করবে।’সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) সিনিয়র ফেলো এবং ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের পরিচালক লিসা কার্টিস, আইআরআইয়ের গণতান্ত্রিক নির্বাচন এবং রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কিত প্রযুক্তিগত বিশেষজ্ঞ জেসিকা কিগান, আইআরআইয়ের আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যানও উপস্থিত ছিলেন।নির্বাচন-পূর্ব পরিবেশ মূল্যায়নের জন্য দলটি বর্তমানে বাংলাদেশ সফর করছে এবং সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।প্রতিনিধি দলটি বলেছে, নির্বাচনকে আরও স্বচ্ছ করার জন্য সুশীল সমাজ যেমন ছাত্র সংগঠনের স্থানীয় পর্যবেক্ষকদের অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় ভুয়া তথ্যের বিপদ নিয়েও কথা বলেছেন তারা।প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বলেন, ‘ভুল তথ্য একটি গুরুতর সমস্যা। গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে ভুল তথ্য। এটি সুপরিকল্পিত, সু-অর্থায়ন এবং তাত্ক্ষণিকভাবে উত্তেজনা তৈরি করে। সত্য বেরিয়ে আসতে আসতে ততক্ষণে মানুষ প্রতিক্রিয়া জানিয়েছে।’ক্রিস্টোফার জে ফুসনার ছবি তৈরি এবং জনমতকে হেরফের করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কেও উদ্বেগ প্রকাশ করেছিলেন।প্রফেসর ইউনূস বলেন, ‘বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে রয়েছে। এটি অনেক তরুণের জন্য একটি আজীবন অভিজ্ঞতা হতে চলেছে। দেশের অর্ধেক জনসংখ্যা ২৭ বছরের কম। জীবনে প্রথমবারের মতো ভোট দেবেন তারা। আমরা নিশ্চিত করতে চাই যে তারা সন্তুষ্ট। আমরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোট গ্রহণ করবো।’তিনি আরও বলেন, ‘বেশিরভাগ দল সনদে সই করেছে এবং আশা করছি যে অন্যরা খুব শিগগিরই এটি করবে।’আইআরআই প্রতিনিধিরা অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২১ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×