হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আবেদন নির্বাচন কমিশনে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন


ঢাকা, ০৩ সেপ্টেম্বর – গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত এই আবেদন জমা দেন। পরে তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবেদনে বলা হয়েছে, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা ইসির নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্রের মূলধারাকে ক্ষুণ্ন করেছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং সামরিক শাসনের উত্তরাধিকার বহন করেছে। পাশাপাশি দলটির বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা হারালেও জাতীয় পার্টি তাদের কর্মকাণ্ডকে সবসময় বৈধতা দিয়েছে। আবেদনকারী দাবি করেন, এ ধরনের দলকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী।

সেই প্রেক্ষিতে আবেদনপত্রে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আবেদন নির্বাচন কমিশনে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের আবেদন নির্বাচন কমিশনে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ সেপ্টেম্বর – গণতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন জমা পড়েছে নির্বাচন কমিশনে (ইসি)।বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বংশালের বাসিন্দা হোসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত এই আবেদন জমা দেন। পরে তিনি নিজেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।আবেদনে বলা হয়েছে, জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা ইসির নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্রের মূলধারাকে ক্ষুণ্ন করেছে, নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং সামরিক শাসনের উত্তরাধিকার বহন করেছে। পাশাপাশি দলটির বিরুদ্ধে দুর্নীতি, প্রশাসনিক অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।এতে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা হারালেও জাতীয় পার্টি তাদের কর্মকাণ্ডকে সবসময় বৈধতা দিয়েছে। আবেদনকারী দাবি করেন, এ ধরনের দলকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী।সেই প্রেক্ষিতে আবেদনপত্রে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×