হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা চালু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন


ঢাকা, ২৮ সেপ্টেম্বর – জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই। তবে এই প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে এতদিন ছিল না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্নাতক (সম্মান) পর্যায়ের ভর্তি পরীক্ষা চালু করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৩য় ব্যাচ) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, প্রথমবারের মতো অনুষ্ঠিত অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় মোট এক হাজার ৬২৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে চারটি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি দেওয়া হচ্ছে। এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের প্রতিটি বিষয়ের জন্য ৪০টি করে মোট আসন রয়েছে ১৬০টি।

এ সময় আরও উপস্থিত ছিলেন– প্রফেসর ড. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং তেজগাঁও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা চালু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা চালু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ সেপ্টেম্বর – জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই। তবে এই প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে এতদিন ছিল না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্নাতক (সম্মান) পর্যায়ের ভর্তি পরীক্ষা চালু করেছে।শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (৩য় ব্যাচ) ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।এতে জানানো হয়, প্রথমবারের মতো অনুষ্ঠিত অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় মোট এক হাজার ৬২৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে চারটি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি দেওয়া হচ্ছে। এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্সের প্রতিটি বিষয়ের জন্য ৪০টি করে মোট আসন রয়েছে ১৬০টি।এ সময় আরও উপস্থিত ছিলেন– প্রফেসর ড. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং তেজগাঁও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×