হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ ডিসেম্বর – মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন তিনি। এরপর শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এবং তাদের জন্য দোয়া করেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন, আমি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এরপর তিনি গাড়িতে বসেই জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন হইতে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইয়ে তারিখের জায়গায় বাংলায় ২৬-১২-২০২৫ তারিখ লেখেন। নামের স্থলে নিজের নাম তারেক রহমান লিখে পরিচয়ের স্থলে লেখেন, ‘রাজনৈতিক কর্মী’।

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এদিন তিনি বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনায় অংশ নেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান।

এরপর গতকাল (২৬ ডিসেম্বর) শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৭ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ ডিসেম্বর – মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে স্মৃতিসৌধে প্রবেশ করেন তিনি। এরপর শহীদ বেদির সামনে গিয়ে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান এবং তাদের জন্য দোয়া করেন।জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের মধ্যে আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন, আমি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।এরপর তিনি গাড়িতে বসেই জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন হইতে স্বাক্ষর করেন।পরিদর্শন বইয়ে তারিখের জায়গায় বাংলায় ২৬-১২-২০২৫ তারিখ লেখেন। নামের স্থলে নিজের নাম তারেক রহমান লিখে পরিচয়ের স্থলে লেখেন, ‘রাজনৈতিক কর্মী’।এর আগে, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এদিন তিনি বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনায় অংশ নেন এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান।এরপর গতকাল (২৬ ডিসেম্বর) শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৭ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×