হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে উখিয়ায় র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১০ মার্চ ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন




নিজস্ব প্রতিবেদক, উখিয়া বার্তা::

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগে প্রস্তুতি সবসময়’ এ প্রতিপাদ্যকে নিয়ে কক্সবাজারের উখিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। র‌্যালি শেষে উপজেলা হলুরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। এতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন।

এসময় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, ”জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দুর্যোগ কিছুদিন পরপর দেখা যেতো সেগুলো এখন মাত্রাতিরিক্তভাবে আঘাত হানছে। জিওগ্রাফিক লোকেশন থেকে দেখা যায় বাংলাদেশ বহুমাত্রিক দুর্যোগপ্রবণ একটি দেশ। তাই দুর্যোগ মোকাবেলায় আমাদের আরও সজাগ থাকতে হবে এবং সোচ্চার হতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। যখনই দুর্যোগ দেখা দেয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয় যাতে ক্ষয়ক্ষতি হ্রাস করে জানমাল রক্ষা করা যায়। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা সহযোগিতা করে। যার ফলে উখিয়া তে ক্ষয়ক্ষতি অনেকটা হ্রাস করা সম্ভব হয়েছে।”

এরপর দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সালেহ আহমদ, একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও, আইএনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।








coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে উখিয়ায় র‌্যালি ও আলোচনা সভা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে উখিয়ায় র‌্যালি ও আলোচনা সভা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১০ মার্চ ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নিজস্ব প্রতিবেদক, উখিয়া বার্তা:: ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগে প্রস্তুতি সবসময়’ এ প্রতিপাদ্যকে নিয়ে কক্সবাজারের উখিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও জাতীয় দুর্যোগ ব‍্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে র‍্যালী ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। র‌্যালি শেষে উপজেলা হলুরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। এতে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন। এসময় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, ”জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দুর্যোগ কিছুদিন পরপর দেখা যেতো সেগুলো এখন মাত্রাতিরিক্তভাবে আঘাত হানছে। জিওগ্রাফিক লোকেশন থেকে দেখা যায় বাংলাদেশ বহুমাত্রিক দুর্যোগপ্রবণ একটি দেশ। তাই দুর্যোগ মোকাবেলায় আমাদের আরও সজাগ থাকতে হবে এবং সোচ্চার হতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে। যখনই দুর্যোগ দেখা দেয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তড়িৎ ব্যবস্থা নেওয়া হয় যাতে ক্ষয়ক্ষতি হ্রাস করে জানমাল রক্ষা করা যায়। উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা সহযোগিতা করে। যার ফলে উখিয়া তে ক্ষয়ক্ষতি অনেকটা হ্রাস করা সম্ভব হয়েছে।” এরপর দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় আরও উপস্থিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সালেহ আহমদ, একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও, আইএনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×