ঢাকা, ০৮ নভেম্বর – বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে জাতীয় নারী দলের পেসার জাহানারা আলমের বিস্ফোরক অভিযোগ। যৌন হেনস্থা ও শারীরিক নির্যাতনের মতো গুরুতর বিষয় তুলে ধরার পর এবার এই ইস্যুতে মুখ খুলেছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে মুশফিক লিখেছেন, সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই আপনি যেই হোন না কেন, আপনার লিঙ্গ বা অবস্থান যাই হোক না কেন।
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
তিনি আরও বলেন, যদি অভিযোগগুলি প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।
এর আগে এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে জাহানারার অভিযোগের বিষয়ে বিস্তারিত জানায়নি।
উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা আলম নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম, প্রয়াত কর্মকর্তা তৌহিদ মাহমুদ, এবং আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হেনস্থা ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৮ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন