হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জি ২০-র জন্য দিল্লিকে সাজাতে খরচ ৪১০০ কোটি!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


নয়াদিল্লি, ০৮ সেপ্টেম্বর – জি ২০ সামিটের জন্য নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লিকে। আর এর জন্য ব্যয় হয়েছে ৪ হাজার ১০০ কোটি টাকা।

দেশটির সরকারি রেকর্ড বলছে, ব্যয়গুলো ১২টি ভাগে ভাগ করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কোন কোন খাতে খরচের ওপর জোর দেওয়া হয়েছে। জি ২০ বৈঠকে যোগ দিতে আসছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা। সেক্ষেত্রে নিরাপত্তার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এছাড়াও রাস্তা, ফুটপাথ, রাস্তার সাইনবোর্ড এবং আলোর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যয় করা হয়েছে বেশি।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

নয়টি সরকারি সংস্থা এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে। এর মধ্যে রয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি), মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি বা দিল্লি পৌরসভা থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভাগ রয়েছে। এই বিভাগগুলো মিলে উদ্যান বিভাগের উন্নতি থেকে শুরু করে জি ২০ ব্র্যান্ডিংয়ের জন্য ৭৫ লাখ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করেছে বলে জানা গেছে।

এখনও পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী, এই চার হাজার কোটি টাকার মধ্যে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (আইটিপিও), সড়ক পরিবহণ মন্ত্রণালয়, দিল্লি পুলিশ, এনডিএমসি এবং দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ (ডিডিএ) এই সামিটের মোট ব্যয়ের ৯৮ শতাংশ বহন করছে।

এক কর্মকর্তা বলেন, যেহেতু বেশিরভাগ এলাকা এনডিএমসির আওতায় পড়েছিল তাই অধিকাংশ ব্যয় বহন করেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ। ৩ হাজার ৬০০ কোটি টাকার মধ্যে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে আইটিপিও দিয়েছে ৮৭ শতাংশ। এরপর দিল্লি পুলিশ দিয়েছে ৩৪০ কোটি এবং এনডিএমসি দিয়েছে ৬০ কোটি।

বাকি খরচ অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর দিয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জি ২০-র জন্য দিল্লিকে সাজাতে খরচ ৪১০০ কোটি!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জি ২০-র জন্য দিল্লিকে সাজাতে খরচ ৪১০০ কোটি!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৮ সেপ্টেম্বর – জি ২০ সামিটের জন্য নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে ভারতের রাজধানী নয়া দিল্লিকে। আর এর জন্য ব্যয় হয়েছে ৪ হাজার ১০০ কোটি টাকা। দেশটির সরকারি রেকর্ড বলছে, ব্যয়গুলো ১২টি ভাগে ভাগ করা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কোন কোন খাতে খরচের ওপর জোর দেওয়া হয়েছে। জি ২০ বৈঠকে যোগ দিতে আসছেন বিশ্বের একাধিক রাষ্ট্রনেতা। সেক্ষেত্রে নিরাপত্তার ওপর বেশি জোর দেওয়া হয়েছে। এছাড়াও রাস্তা, ফুটপাথ, রাস্তার সাইনবোর্ড এবং আলোর রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ব্যয় করা হয়েছে বেশি। নয়টি সরকারি সংস্থা এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে। এর মধ্যে রয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি), মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি বা দিল্লি পৌরসভা থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভাগ রয়েছে। এই বিভাগগুলো মিলে উদ্যান বিভাগের উন্নতি থেকে শুরু করে জি ২০ ব্র্যান্ডিংয়ের জন্য ৭৫ লাখ থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা খরচ করেছে বলে জানা গেছে। এখনও পর্যন্ত সরকারি তথ্য অনুযায়ী, এই চার হাজার কোটি টাকার মধ্যে ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন (আইটিপিও), সড়ক পরিবহণ মন্ত্রণালয়, দিল্লি পুলিশ, এনডিএমসি এবং দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ (ডিডিএ) এই সামিটের মোট ব্যয়ের ৯৮ শতাংশ বহন করছে। এক কর্মকর্তা বলেন, যেহেতু বেশিরভাগ এলাকা এনডিএমসির আওতায় পড়েছিল তাই অধিকাংশ ব্যয় বহন করেছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ। ৩ হাজার ৬০০ কোটি টাকার মধ্যে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে আইটিপিও দিয়েছে ৮৭ শতাংশ। এরপর দিল্লি পুলিশ দিয়েছে ৩৪০ কোটি এবং এনডিএমসি দিয়েছে ৬০ কোটি। বাকি খরচ অন্যান্য মন্ত্রণালয় ও দপ্তর দিয়েছে। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×