হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুনিয়র বৃত্তির ফল প্রকাশ: ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী পাচ্ছে বৃত্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকার শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করার সময় তিনি এসব কথা বলেন। এ বছর ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে মোট ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে।

শিক্ষামন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীরাই দেশের গর্ব এবং আগামীর সম্ভাবনা। এই বৃত্তি কেবল একটি আর্থিক পুরস্কার নয় বরং এটি তাদের মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ গঠন, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের উৎসাহ এবং পরিশ্রমের কথা স্মরণ করে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

ফলাফল বিশ্লেষণে জানা গেছে, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী এবার জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ৪৬ হাজার ২০০ জন। এর মধ্যে ট্যালেন্টপুল ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৩১ হাজার ৫০০ জন। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৪৫০ টাকা এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা হারে বৃত্তি পাবে। এই সুবিধা নবম ও দশম শ্রেণি পর্যন্ত অর্থাৎ দুই বছর চলমান থাকবে এবং এর সঙ্গে বাৎসরিক এককালীন অর্থও প্রদান করা হবে।

এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুনিয়র বৃত্তির ফল প্রকাশ: ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী পাচ্ছে বৃত্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুনিয়র বৃত্তির ফল প্রকাশ: ৪৬ হাজার ২০০ শিক্ষার্থী পাচ্ছে বৃত্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, সরকার শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করছে। বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করার সময় তিনি এসব কথা বলেন। এ বছর ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে মোট ৪৬ হাজার ২০০ জন শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে।শিক্ষামন্ত্রী জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীরাই দেশের গর্ব এবং আগামীর সম্ভাবনা। এই বৃত্তি কেবল একটি আর্থিক পুরস্কার নয় বরং এটি তাদের মেধা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। তিনি আশা প্রকাশ করেন, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ গঠন, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের উৎসাহ এবং পরিশ্রমের কথা স্মরণ করে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান মন্ত্রী।ফলাফল বিশ্লেষণে জানা গেছে, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩ লাখ ১৫ হাজার ১৬০ জন শিক্ষার্থী এবার জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে ৪৬ হাজার ২০০ জন। এর মধ্যে ট্যালেন্টপুল ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ১৪ হাজার ৭০০ জন এবং সাধারণ ক্যাটাগরিতে ৩১ হাজার ৫০০ জন। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৪৫০ টাকা এবং সাধারণ গ্রেডের শিক্ষার্থীরা মাসিক ৩০০ টাকা হারে বৃত্তি পাবে। এই সুবিধা নবম ও দশম শ্রেণি পর্যন্ত অর্থাৎ দুই বছর চলমান থাকবে এবং এর সঙ্গে বাৎসরিক এককালীন অর্থও প্রদান করা হবে।এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×