হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই যুদ্ধের পরিবর্তন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, সাবধান থাকুন: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন


নওগাঁ, ৮ মে – জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত পরিবর্তনকে নস্যাৎ করতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (৮ মে) দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্র কাছারিবাড়িতে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী আছে, যারা সারাক্ষণ সমাজকে অস্থির করে রাখতে চায়। তারা ছোটখাটো ইস্যু নিয়ে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা আর কোনো গোলযোগ চাই না।”

আরও পড়ুন

তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির সার্বভৌমত্ব র‍্যালিতে নেতাকর্মীদের ঢল

তিনি আরও উল্লেখ করেন, জুলাই মাসে তরুণ প্রজন্মের লড়াইয়ের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, মানুষ তার প্রতি বিপুল আশা নিয়ে আছে। তবে পরাজিত ‘ফ্যাসিস্ট’ শক্তি প্রশাসন ও অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, “অর্থনীতি লুটপাট করে বিদেশে নেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে রিক্ত করা হয়েছে। এখন এই পরিবর্তনকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে, তাদের রুখে দিতে হবে।”

রবীন্দ্রনাথ ঠাকুরকে আজও সমানভাবে প্রাসঙ্গিক উল্লেখ করে মন্ত্রী বলেন, “আজ থেকে শত বছর আগে রবীন্দ্রনাথ কৃষকদের দুর্দশা লাঘবে পতিসরে ব্যাংক স্থাপন করেছিলেন এবং আধুনিক কৃষি পদ্ধতি প্রবর্তন করেছিলেন। তিনি কেবল একজন কবি ছিলেন না, ছিলেন সমাজ সংস্কারক।”

তিনি আরও যোগ করেন, “রাজনীতিতে পরিচ্ছন্নতা ফেরাতে সাহিত্য ও সংস্কৃতির চর্চা অপরিহার্য। যে মানুষ গান গায় বা কবিতা শোনে, সে কখনো খারাপ মানুষ হতে পারে না। আমাদের রাজনীতি সবসময় সুন্দর ছিল না, তবে আমরা বারবার লড়াই করেছি পরিবর্তনের জন্য।”

সংস্কৃতি মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রবীন্দ্র গবেষক এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএন/ ৮ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জুলাই যুদ্ধের পরিবর্তন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, সাবধান থাকুন: মির্জা ফখরুল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই যুদ্ধের পরিবর্তন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে, সাবধান থাকুন: মির্জা ফখরুল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নওগাঁ, ৮ মে – জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত পরিবর্তনকে নস্যাৎ করতে একটি গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (৮ মে) দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্র কাছারিবাড়িতে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল বলেন, “আমাদের দেশে একটি হতাশাবাদী গোষ্ঠী আছে, যারা সারাক্ষণ সমাজকে অস্থির করে রাখতে চায়। তারা ছোটখাটো ইস্যু নিয়ে গোলযোগ সৃষ্টির পাঁয়তারা করছে। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা আর কোনো গোলযোগ চাই না।”তিনি আরও উল্লেখ করেন, জুলাই মাসে তরুণ প্রজন্মের লড়াইয়ের মাধ্যমে যে পরিবর্তন এসেছে, মানুষ তার প্রতি বিপুল আশা নিয়ে আছে। তবে পরাজিত ‘ফ্যাসিস্ট’ শক্তি প্রশাসন ও অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, “অর্থনীতি লুটপাট করে বিদেশে নেওয়া হয়েছে, ব্যাংকগুলোকে রিক্ত করা হয়েছে। এখন এই পরিবর্তনকে যারা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে, তাদের রুখে দিতে হবে।”রবীন্দ্রনাথ ঠাকুরকে আজও সমানভাবে প্রাসঙ্গিক উল্লেখ করে মন্ত্রী বলেন, “আজ থেকে শত বছর আগে রবীন্দ্রনাথ কৃষকদের দুর্দশা লাঘবে পতিসরে ব্যাংক স্থাপন করেছিলেন এবং আধুনিক কৃষি পদ্ধতি প্রবর্তন করেছিলেন। তিনি কেবল একজন কবি ছিলেন না, ছিলেন সমাজ সংস্কারক।”তিনি আরও যোগ করেন, “রাজনীতিতে পরিচ্ছন্নতা ফেরাতে সাহিত্য ও সংস্কৃতির চর্চা অপরিহার্য। যে মানুষ গান গায় বা কবিতা শোনে, সে কখনো খারাপ মানুষ হতে পারে না। আমাদের রাজনীতি সবসময় সুন্দর ছিল না, তবে আমরা বারবার লড়াই করেছি পরিবর্তনের জন্য।”সংস্কৃতি মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রবীন্দ্র গবেষক এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এনএন/ ৮ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×