হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির চিঠি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ আগস্ট ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন


ঢাকা, ১১ আগস্ট – জরুরি তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১০ আগস্ট) এ চিঠি পাঠানো হয়েছে অধিদপ্তর থেকে। সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় পরিদর্শন শাখার আঞ্চলিক উপ-পরিচালককে পাঠানো হয়েছে এ চিঠি।

চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ অন্যান্য তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে নির্ধারিত ই-মেইলে এ প্রবন্ধ পাঠাতে হবে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পারফরম্যান্স, উদ্ভাবন ও সেবা উন্নয়ন অধিশাখার যুগ্ম সচিব বদরুল হাসান লিটনের ঠিকানায় পাঠাতে হবে এসব তথ্য।

চিঠিতে বলা হয়েছে, লেখার সঙ্গে প্রমাণ হিসেবে এ পর্যন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ, ছবি, সরকারি গেজেট ও অন্যান্য প্রমাণক সংযুক্ত করতে হবে। ই-মেইলের ক্ষেত্রে স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধান, প্রতিষ্ঠানের সর্বোচ্চ সিনিয়র শিক্ষক এবং প্রবন্ধ লেখার সঙ্গে সংশ্লিষ্ট কমিটির সভাপতি- এই তিনজনের যৌথ স্বাক্ষরসহ প্রত্যয়নপত্র পাঠাতে হবে। সফটকপি নিকস বাংলা ১৪ ফন্টে ই-মেইলে ([email protected])-এ পাঠানোর পাশাপাশি [email protected] ই-মেইলে সিসি করে পাঠানোর জন্য সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় পরিদর্শন শাখার আঞ্চলিক উপ-পরিচালককে নির্দেশ করা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির চিঠি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির চিঠি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ আগস্ট – জরুরি তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১০ আগস্ট) এ চিঠি পাঠানো হয়েছে অধিদপ্তর থেকে। সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় পরিদর্শন শাখার আঞ্চলিক উপ-পরিচালককে পাঠানো হয়েছে এ চিঠি।চিঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধা সম্পর্কিত প্রবন্ধসহ অন্যান্য তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ আগস্টের মধ্যে নির্ধারিত ই-মেইলে এ প্রবন্ধ পাঠাতে হবে।মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পারফরম্যান্স, উদ্ভাবন ও সেবা উন্নয়ন অধিশাখার যুগ্ম সচিব বদরুল হাসান লিটনের ঠিকানায় পাঠাতে হবে এসব তথ্য।চিঠিতে বলা হয়েছে, লেখার সঙ্গে প্রমাণ হিসেবে এ পর্যন্ত পত্রিকায় প্রকাশিত সংবাদ, ছবি, সরকারি গেজেট ও অন্যান্য প্রমাণক সংযুক্ত করতে হবে। ই-মেইলের ক্ষেত্রে স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধান, প্রতিষ্ঠানের সর্বোচ্চ সিনিয়র শিক্ষক এবং প্রবন্ধ লেখার সঙ্গে সংশ্লিষ্ট কমিটির সভাপতি- এই তিনজনের যৌথ স্বাক্ষরসহ প্রত্যয়নপত্র পাঠাতে হবে। সফটকপি নিকস বাংলা ১৪ ফন্টে ই-মেইলে ([email protected])-এ পাঠানোর পাশাপাশি [email protected] ই-মেইলে সিসি করে পাঠানোর জন্য সব আঞ্চলিক পরিচালক ও বিদ্যালয় পরিদর্শন শাখার আঞ্চলিক উপ-পরিচালককে নির্দেশ করা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×