হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঝালকাঠিতে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন


ঝালকাঠি, ১৪ ফেব্রুয়ারি – ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী ও সমর্থকদের চারটি বসতবাড়ি এবং দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একইসঙ্গে ইউনিয়ন জামায়াতের কার্যালয়েও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে যাতে দুই নারী আহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এসব হামলার সঙ্গে জড়িত তবে স্থানীয় বিএনপি নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনায় শনিবার দুপুরে জামায়াতকর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালামকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায় বিএনপি নেতা মিজানুর রহমান কালামের নেতৃত্বে একদল নেতাকর্মী পাটিখালঘাটা গ্রামের জামায়াত কর্মী হারুন অর রশিদের বাড়িতে এবং মরিচবুনিয়া গ্রামের কামাল জমাদ্দারের বাড়িতে হামলা চালায়।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

হামলাকারীরা হারুন অর রশিদের একটি ঘরে আগুন ধরিয়ে দেয় এবং হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম ও মেয়ে সাবিনা আহত হন। এছাড়া একই ইউনিয়নের মোস্তফা মাস্টার এবং বর্তমান ইউপি সদস্য মো. রিপনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরবর্তীতে পাটিখালঘাটা বাজারের ওষুধ ব্যবসায়ী দুলালের ফার্মেসি এবং আব্দুর রবের চায়ের দোকানেও হামলার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন জামায়াত অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পুলিশ পাটিখালঘাটা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফুয়াদ জমাদ্দার ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করেছে। কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন্দ দাবি করেছেন বিএনপির কোনো নেতাকর্মী হামলার সঙ্গে জড়িত নন এবং তিনি গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাছের রায়হান জানিয়েছেন হামলার ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ঝালকাঠিতে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঝালকাঠিতে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর, বিএনপির ২ কর্মী গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Print Image
[ad_1] ঝালকাঠি, ১৪ ফেব্রুয়ারি – ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর কর্মী ও সমর্থকদের চারটি বসতবাড়ি এবং দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। একইসঙ্গে ইউনিয়ন জামায়াতের কার্যালয়েও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে যাতে দুই নারী আহত হয়েছেন।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এসব হামলার সঙ্গে জড়িত তবে স্থানীয় বিএনপি নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনায় শনিবার দুপুরে জামায়াতকর্মী জহিরুল ইসলাম দুলাল বাদী হয়ে পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমান কালামকে প্রধান আসামি করে ১৯ জনের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায় বিএনপি নেতা মিজানুর রহমান কালামের নেতৃত্বে একদল নেতাকর্মী পাটিখালঘাটা গ্রামের জামায়াত কর্মী হারুন অর রশিদের বাড়িতে এবং মরিচবুনিয়া গ্রামের কামাল জমাদ্দারের বাড়িতে হামলা চালায়।হামলাকারীরা হারুন অর রশিদের একটি ঘরে আগুন ধরিয়ে দেয় এবং হামলায় কামাল জমাদ্দারের স্ত্রী রানু বেগম ও মেয়ে সাবিনা আহত হন। এছাড়া একই ইউনিয়নের মোস্তফা মাস্টার এবং বর্তমান ইউপি সদস্য মো. রিপনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরবর্তীতে পাটিখালঘাটা বাজারের ওষুধ ব্যবসায়ী দুলালের ফার্মেসি এবং আব্দুর রবের চায়ের দোকানেও হামলার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়ন জামায়াত অফিসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পুলিশ পাটিখালঘাটা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফুয়াদ জমাদ্দার ও ছাত্রদল নেতা জনি হাওলাদারকে গ্রেপ্তার করেছে। কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন্দ দাবি করেছেন বিএনপির কোনো নেতাকর্মী হামলার সঙ্গে জড়িত নন এবং তিনি গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেন। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাছের রায়হান জানিয়েছেন হামলার ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×