হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের ইজিবাইক চালককে ২২০০ পিস ইয়াবাসহ আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩, ০৪:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবা পাচারের সময় এক ইজিবাইক চালককে আটক করেছে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইজিবাইক চালকের নাম মো. ইউনুস আলী (৩৪)। তিনি টেকনাফ উপজেলার উলুচামারী এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

পুলিশ জানায়, হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম ও তার সহযোগীরা বৃহস্পতিবার সকালে নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিলেন। এসময় তারা কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ এলাকায় একটি ইজিবাইক দেখতে পান। ইজিবাইক চালক পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে আটক করে তার ইজিবাইক তল্লাশি করে ২২০০ পিস ইয়াবা উদ্ধার করে।

ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী।

তিনি জানান, আটককৃত ইউনুস আলীকে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফের ইজিবাইক চালককে ২২০০ পিস ইয়াবাসহ আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের ইজিবাইক চালককে ২২০০ পিস ইয়াবাসহ আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০২৩, ০৪:১২ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারের টেকনাফ উপজেলায় ইয়াবা পাচারের সময় এক ইজিবাইক চালককে আটক করেছে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইজিবাইক চালকের নাম মো. ইউনুস আলী (৩৪)। তিনি টেকনাফ উপজেলার উলুচামারী এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, হোয়াইক্যং হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম ও তার সহযোগীরা বৃহস্পতিবার সকালে নিয়মিত চেকপোস্ট ডিউটি করছিলেন। এসময় তারা কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের রঙ্গীখালি মঈনউদ্দিন মেমোরিয়াল কলেজ এলাকায় একটি ইজিবাইক দেখতে পান। ইজিবাইক চালক পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে আটক করে তার ইজিবাইক তল্লাশি করে ২২০০ পিস ইয়াবা উদ্ধার করে। ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী। তিনি জানান, আটককৃত ইউনুস আলীকে টেকনাফ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×