হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের উঠান বৈঠকে; কে বেহেশতে যাবে, কে দোজখে—সিদ্ধান্ত একমাত্র আল্লাহর: শাহজাহান চৌধুরী

আব্দুস সালাম,টেকনাফ::

আব্দুস সালাম,টেকনাফ::

বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন

কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে এটা নির্ধারণ করবেন একমাত্র আল্লাহ তাআলা। এ বিষয়ে কেউ আগেভাগে ফয়সালা করতে পারে না। বলেছেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী।

তিনি বলেন, আমরা রোজা রাখি, নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদের নামাজ পড়ি এবং ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই এসব আমাদের ইবাদত। কিন্তু এগুলো করেও কেউ নিশ্চিত জান্নাতি দাবি করতে পারে না। বিচার হবে কিয়ামতের দিনে, আর তা করবেন একমাত্র মহান আল্লাহ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আজকাল শুনা যাচ্ছে দাড়িপাল্লায় ভোট দিলে ইসলাম কায়েম হবে, জান্নাত নিশ্চিত হবে। এটা খুবই দুঃখজনক ও বিভ্রান্তিকর। ইসলাম কোন চিহ্নের ওপর প্রতিষ্ঠিত হয় না। ইসলাম কায়েম হয় ইনসাফ, সদাচরণ ও ন্যায়নীতির ভিত্তিতে।

সাবেক এই সাংসদ বলেন, বিএনপি একটি জনবান্ধব দল। আমাদের মা-বোনেরা এ দলকে বিশ্বাস করেন। আমরা যদি রাষ্ট্রক্ষমতায় আসি, ইনশাআল্লাহ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, নিরাপদে চলাফেরা করতে পারবে এবং দুই বেলা আহার নিশ্চিত হবে। আমি কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে থাকব, কাউকে অন্যায়ভাবে অত্যাচার করতে দেব না।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবুল হাশেম ভুলু।

সভায় আরও বক্তব্য রাখেন, এডভোকেট হাসান সিদ্দিকী, সভাপতি, টেকনাফ উপজেলা বিএনপি,
শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক, টেকনাফ, উপজেলা বিএনপি, মাওলানা আব্দুল গফুর, সভাপতি ওলামা দল, টেকনাফ উপজেলা।

বৈঠকে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল আন্তরিক ও অংশগ্রহণমূলক পরিবেশে সম্পন্ন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফের উঠান বৈঠকে; কে বেহেশতে যাবে, কে দোজখে—সিদ্ধান্ত একমাত্র আল্লাহর: শাহজাহান চৌধুরী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের উঠান বৈঠকে; কে বেহেশতে যাবে, কে দোজখে—সিদ্ধান্ত একমাত্র আল্লাহর: শাহজাহান চৌধুরী

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ:: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
Print Image
কে বেহেশতে যাবে আর কে দোজখে যাবে এটা নির্ধারণ করবেন একমাত্র আল্লাহ তাআলা। এ বিষয়ে কেউ আগেভাগে ফয়সালা করতে পারে না। বলেছেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী। তিনি বলেন, আমরা রোজা রাখি, নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদের নামাজ পড়ি এবং ইসলামী শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই এসব আমাদের ইবাদত। কিন্তু এগুলো করেও কেউ নিশ্চিত জান্নাতি দাবি করতে পারে না। বিচার হবে কিয়ামতের দিনে, আর তা করবেন একমাত্র মহান আল্লাহ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ সাবরাং ইউনিয়নের ঝিনাপাড়া এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আজকাল শুনা যাচ্ছে দাড়িপাল্লায় ভোট দিলে ইসলাম কায়েম হবে, জান্নাত নিশ্চিত হবে। এটা খুবই দুঃখজনক ও বিভ্রান্তিকর। ইসলাম কোন চিহ্নের ওপর প্রতিষ্ঠিত হয় না। ইসলাম কায়েম হয় ইনসাফ, সদাচরণ ও ন্যায়নীতির ভিত্তিতে। সাবেক এই সাংসদ বলেন, বিএনপি একটি জনবান্ধব দল। আমাদের মা-বোনেরা এ দলকে বিশ্বাস করেন। আমরা যদি রাষ্ট্রক্ষমতায় আসি, ইনশাআল্লাহ দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে, নিরাপদে চলাফেরা করতে পারবে এবং দুই বেলা আহার নিশ্চিত হবে। আমি কথা দিচ্ছি, যতদিন আমি বেঁচে থাকব, কাউকে অন্যায়ভাবে অত্যাচার করতে দেব না। টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আবুল হাশেম ভুলু। সভায় আরও বক্তব্য রাখেন, এডভোকেট হাসান সিদ্দিকী, সভাপতি, টেকনাফ উপজেলা বিএনপি, শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক, টেকনাফ, উপজেলা বিএনপি, মাওলানা আব্দুল গফুর, সভাপতি ওলামা দল, টেকনাফ উপজেলা। বৈঠকে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাধারণ মানুষ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল আন্তরিক ও অংশগ্রহণমূলক পরিবেশে সম্পন্ন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×