হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১, ১০:০৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামি ও অপহরণকারী চক্রের সদস্য সহোদরকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার দুপুরে হ্নীলা ইউপি দমদমিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা একই এলাকার বাসিন্দা নুর আলমের দুই ছেলে আব্দুল্লাহ ও আইয়াস রুবেল।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ক্যাম্পের এপিবিএন পুলিশের একটি দল দমদমিয়া নুর আলমের বসতঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলা পলাতক আসামি ও অপহরণকারী চক্রের সক্রিয় স্থানীয় সদস্য সহোদরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা জানান, তারা স্থানীয় এবং রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সশস্ত্র পাহাড়ি রোহিঙ্গা ডাকাতদের হাতে তুলে দেন। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এর আগে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান অস্ত্রসহ নূর আলম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে ১৪ নম্বর ক্যাম্প হাকিমপাড়া নুর আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অপহরণকারী চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১, ১০:০৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকা থেকে একাধিক মামলার পলাতক আসামি ও অপহরণকারী চক্রের সদস্য সহোদরকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। মঙ্গলবার দুপুরে হ্নীলা ইউপি দমদমিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা একই এলাকার বাসিন্দা নুর আলমের দুই ছেলে আব্দুল্লাহ ও আইয়াস রুবেল। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাদিমুড়া ক্যাম্পের এপিবিএন পুলিশের একটি দল দমদমিয়া নুর আলমের বসতঘরে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় একাধিক মামলা পলাতক আসামি ও অপহরণকারী চক্রের সক্রিয় স্থানীয় সদস্য সহোদরকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ধৃতরা জানান, তারা স্থানীয় এবং রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সশস্ত্র পাহাড়ি রোহিঙ্গা ডাকাতদের হাতে তুলে দেন। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান অস্ত্রসহ নূর আলম নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে ১৪ নম্বর ক্যাম্প হাকিমপাড়া নুর আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×