হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ এক যুবক র‌্যারের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০১:৩১ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ থানাধীন তুলাতলি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

আটক ব্যক্তি হলো টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাদীমুরা গ্রামের আবদুল করিমের পুত্র আব্দুল গফুর (৪৪)।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য কক্সবাজারের টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের তুলাতলি ঘাটের উত্তরে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মাদকপাচারকারী চক্রের একটি দল অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ২৬ নভেম্বর রাতে র‌্যাব-১৫, সিপিএসসি’র আভিযানিক দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে উক্ত এলাকা থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে আব্দুল গফুর নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত গফুর তার নাম-ঠিকানা প্রকাশসহ নিজেকে মাদক কারবারী হিসেবে পরিচয় দেয় এবং তার সাথে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীর দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ এক যুবক র‌্যারের হাতে আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ২৪ হাজার ইয়াবাসহ এক যুবক র‌্যারের হাতে আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০১:৩১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ থানাধীন তুলাতলি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫। আটক ব্যক্তি হলো টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাদীমুরা গ্রামের আবদুল করিমের পুত্র আব্দুল গফুর (৪৪)। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য কক্সবাজারের টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের তুলাতলি ঘাটের উত্তরে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মাদকপাচারকারী চক্রের একটি দল অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে ২৬ নভেম্বর রাতে র‌্যাব-১৫, সিপিএসসি’র আভিযানিক দল তাৎক্ষণিক অভিযান চালিয়ে উক্ত এলাকা থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে আব্দুল গফুর নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত গফুর তার নাম-ঠিকানা প্রকাশসহ নিজেকে মাদক কারবারী হিসেবে পরিচয় দেয় এবং তার সাথে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীর দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×