কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকা থেকে গত (২১ই নভেম্বর) রাতে ফিল্ম স্টাইলে গুলি চালিয়ে স্থানীয় এক এনজিও কর্মী নুরুল ইসলাম’কে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি ডাকাতরা। অবশেষে দীর্ঘ পাঁচ দিন পর পরিবার থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার মাধ্যমে বাড়ি ফিরেছেন।বিষয়টি নিশ্চিত করেন অপহৃত নুরুল ইসলাম এর ছেলে কামাল হোসেন।
এদিকে অপহৃত নুরুল ইসলামকে উদ্ধারে টেকনাফের বিভিন্ন পাহাড়ে পুলিশ,বিজিবি,র্যাবের যৌথ বাহিনীর বিভিন্ন টিম অভিযান পরিচালনা করে।
পরিবার সূত্রে জানায়, গত পাঁচ দিন আগে রাতের আঁধারে একদল ২০-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী লেদা এলাকার নিজ বাড়ি থেকে নুরুল ইসলামকে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ে। অপহরণের ৫ দিন পর অপহরণকারীরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। বিভিন্ন পর্যায়ের দরকষাকষির পর শেষ পর্যন্ত ১২ লাখ টাকায় মুক্তিপণে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানান স্বজনরা।
মুক্ত হয়ে বাড়ি ফিরলে নুরুল ইসলামকে দেখতে এলাকায় ভিড় করেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। দীর্ঘদিন অপহরণে থাকার কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে জানান পরিবার।
মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের
এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। অপহরণ ও মুক্তিপণ বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা




মন্তব্য করুন