হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অপহৃত ৪ জন উদ্ধার, অপহরণকারী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ আগস্ট ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার ৪ জনকে উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাব। সোমবার রাতে বাহারছড়ার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারী ফরিদ আহমেদকে আটক করা হয়। ফরিদ নোয়াখালীর মৃত ফজল আহমদের ছেলে। উদ্ধার অপহৃতরা হলেন- নোয়াখালীয়াপাড়ার আমিনুর রহমান (১৪), নুর (১৩), ইলিয়াস (৩৮) ও সৈয়দ আহাম্মদ (৬৫)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, ‘পাহাড়ে অপহৃতদের অবস্থানের খবরে র‍্যাবসহ পুলিশের একটি দল বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া পাহাড়ে ৮ ঘণ্টা অভিযান চালিয়ে চার অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় এক অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধার ব্যক্তিদের আজ সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে ৩১ জুলাই সকালে ওই এলাকায় মো. ইলিয়াছ ও সৈয়দ আহমদ নামে স্থানীয় দুইজনকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। তার আগের দিন নোয়াখালীপাড়ার মোহাম্মদ মুবিনুল ও মোহাম্মদ নূর নামে আরও দুইজনকে অপহরণের পর ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’ মুক্তিপণ দাবি করে স্বজনদের কাছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে অপহৃত ৪ জন উদ্ধার, অপহরণকারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অপহৃত ৪ জন উদ্ধার, অপহরণকারী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ আগস্ট ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়া পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার ৪ জনকে উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাব। সোমবার রাতে বাহারছড়ার পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী ফরিদ আহমেদকে আটক করা হয়। ফরিদ নোয়াখালীর মৃত ফজল আহমদের ছেলে। উদ্ধার অপহৃতরা হলেন- নোয়াখালীয়াপাড়ার আমিনুর রহমান (১৪), নুর (১৩), ইলিয়াস (৩৮) ও সৈয়দ আহাম্মদ (৬৫)। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানান, ‘পাহাড়ে অপহৃতদের অবস্থানের খবরে র‍্যাবসহ পুলিশের একটি দল বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া পাহাড়ে ৮ ঘণ্টা অভিযান চালিয়ে চার অপহৃতকে উদ্ধার করা হয়। এ সময় এক অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধার ব্যক্তিদের আজ সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ এদিকে ৩১ জুলাই সকালে ওই এলাকায় মো. ইলিয়াছ ও সৈয়দ আহমদ নামে স্থানীয় দুইজনকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। তার আগের দিন নোয়াখালীপাড়ার মোহাম্মদ মুবিনুল ও মোহাম্মদ নূর নামে আরও দুইজনকে অপহরণের পর ‘রোহিঙ্গা সন্ত্রাসীরা’ মুক্তিপণ দাবি করে স্বজনদের কাছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×