হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অস্ত্র ও কার্তুজসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১, ০৯:২৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফের আলীখালী ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫নং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মৃত আবুল খায়েরের ছেলে আব্দুল আমিন প্রকাশ (২৬) ও মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ আয়াছ (২৯)।

এসব তথ্য নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃতারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন, ২৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ব্লক ডি/২৪ জামাই বাজারের উত্তর পাশে দুদু মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় এপিবিএন পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।তিনি আরো বলেন, পরে তাদের হেফাজতে থাকা দেশীয় তৈরি একটি ওয়ানশুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ আটক রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে অস্ত্র ও কার্তুজসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অস্ত্র ও কার্তুজসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১, ০৯:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফের আলীখালী ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী ২৫নং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মৃত আবুল খায়েরের ছেলে আব্দুল আমিন প্রকাশ (২৬) ও মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ আয়াছ (২৯)। এসব তথ্য নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃতারিকুল ইসলাম তারিক। তিনি বলেন, ২৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ব্লক ডি/২৪ জামাই বাজারের উত্তর পাশে দুদু মিয়ার বাড়ির সামনে ডাকাতির প্রস্তুতির সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় এপিবিএন পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়।তিনি আরো বলেন, পরে তাদের হেফাজতে থাকা দেশীয় তৈরি একটি ওয়ানশুটারগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ আটক রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×