হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ইয়াবাসহ উপজেলা পরিষদের প্রধান সহকারী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২৩ এপ্রিল ২০২২, ১০:০১ পূর্বাহ্ন

কক্সবাজার টেকনাফ উপজেলার সাবরাং বাজার এলাকায় অভিযানে চালিয়ে টেকনাফ উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) সৈয়দ হোসেন মামুনসহ দুইজনকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৫।

এ ঘটনায় টেকনাফের মাদকের গডফাদারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে সাবরাং ইউপি’র সিকদার পাড়া বাজার এলাকা হতে তাদের আটক করা হয়।

আটকৃতরা হল- টেকনাফ উপজেলার সাবরাং ইউপির মৃত জহির আহমদের ছেড়ে সৈয়দ হোসেন মামুন (৩৭), একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৫)।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

আটক সৈয়দ হোসেন মামুন উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) পদে কর্মরত।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল জানতে পারে টেকনাফ সাবরাং ইউনিয়ন সিকদারপাড়া বাজারস্থ ভাই ভাই মার্কেট মেসার্স মাস্টার জহির এন্ড সন্স ট্রেডার্স এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হবে।

এ সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে র‍্যাব অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়।আটক ব্যক্তিদের হেফাজতে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মো. বিল্লাল উদ্দিন আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) সৈয়দ হোসেন মামুন আটকের ঘটনায় টেকনাফের মাদকের গডফাদারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে। কারণ এ মামুন যদি ইয়াবার গডফাদারদের নাম প্রকাশ করে দেয়।

শোনা যায় টেকনাফের অনেক শীর্ষ ইয়াবা কারবারী আত্বসমর্পণ ও বন্দুক যুদ্ধে নিহত হলেও এখনো বীর দর্পে মাঠ চষে বেড়াচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভূক্ত কয়েকজন কারবারী। যারা কিনা টেকনাফের জনপ্রতিনিধি হিবেবেও বেশ পরিচিত। মূলত তাদের কারণেই টেকনাফে নতুন উদ্যমে ইয়াবা ও আইস মাদকের ভয়াবহ প্রবেশ ঘটছে।

এখন দেখার বিষয় হচ্ছে যে,মামুন আটকের পর তাদের নাম সামনে আসছে কিনা

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ইয়াবাসহ উপজেলা পরিষদের প্রধান সহকারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ইয়াবাসহ উপজেলা পরিষদের প্রধান সহকারী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২৩ এপ্রিল ২০২২, ১০:০১ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার টেকনাফ উপজেলার সাবরাং বাজার এলাকায় অভিযানে চালিয়ে টেকনাফ উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) সৈয়দ হোসেন মামুনসহ দুইজনকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব-১৫। এ ঘটনায় টেকনাফের মাদকের গডফাদারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দিবাগত রাতে সাবরাং ইউপি’র সিকদার পাড়া বাজার এলাকা হতে তাদের আটক করা হয়। আটকৃতরা হল- টেকনাফ উপজেলার সাবরাং ইউপির মৃত জহির আহমদের ছেড়ে সৈয়দ হোসেন মামুন (৩৭), একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (২৫)। আটক সৈয়দ হোসেন মামুন উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) পদে কর্মরত। র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল জানতে পারে টেকনাফ সাবরাং ইউনিয়ন সিকদারপাড়া বাজারস্থ ভাই ভাই মার্কেট মেসার্স মাস্টার জহির এন্ড সন্স ট্রেডার্স এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হবে। এ সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে র‍্যাব অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়।আটক ব্যক্তিদের হেফাজতে থাকা গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মো. বিল্লাল উদ্দিন আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে উপজেলা পরিষদের প্রধান সহকারী (সিএ) সৈয়দ হোসেন মামুন আটকের ঘটনায় টেকনাফের মাদকের গডফাদারদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে। কারণ এ মামুন যদি ইয়াবার গডফাদারদের নাম প্রকাশ করে দেয়। শোনা যায় টেকনাফের অনেক শীর্ষ ইয়াবা কারবারী আত্বসমর্পণ ও বন্দুক যুদ্ধে নিহত হলেও এখনো বীর দর্পে মাঠ চষে বেড়াচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের তালিকাভূক্ত কয়েকজন কারবারী। যারা কিনা টেকনাফের জনপ্রতিনিধি হিবেবেও বেশ পরিচিত। মূলত তাদের কারণেই টেকনাফে নতুন উদ্যমে ইয়াবা ও আইস মাদকের ভয়াবহ প্রবেশ ঘটছে। এখন দেখার বিষয় হচ্ছে যে,মামুন আটকের পর তাদের নাম সামনে আসছে কিনা

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×