হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে এক্সরে করে পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

পেটের ভেতর ইয়াবা বহনকালে এক ব্যক্তিকে আটক করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর সদস্যরা হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি চালিয়ে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম সাইফুল (২৪)। সে টেকনাফ উপজেলার রঙ্গিখালী গাজীর পাড়ার সালামতুল্লাহর ছেলে।

বিজিবি জানায়, বুধবার আনুমানিক বিকাল ৪টার দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে আসলে দায়িত্বরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। তারা সিএনজিটির যাত্রী সাইফুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। তবে সাইফুল ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করে। পরে তাকে স্থানীয় পালংখালী ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করানো হয়। এক্সরে রিপোর্টে তার পেটের ভেতর সন্দেহজনক কিছু দেখা যায়।

এক্সরে রিপোর্ট দেখিয়ে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হলে সাইফুল স্বীকার করে যে সে খাবারের সাথে ইয়াবাগুলো গিলে পেটের ভেতর বহন করছিল। পরে ডাক্তারের পরামর্শে তাকে ঔষধ ও খাবার দেওয়া হলে তার মলদ্বার দিয়ে ছোট ছোট ৪০টি কালো টেপ মোড়ানো পোটলা বের হয়। পোটলাগুলো খুলে গণনা করে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাইফুল জানায়, সে অধিক লাভে বিক্রির জন্য ইয়াবাগুলো কক্সবাজার নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

এ ব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি।

তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে এক্সরে করে পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে এক্সরে করে পেটের ভেতর থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন
Print Image
পেটের ভেতর ইয়াবা বহনকালে এক ব্যক্তিকে আটক করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর সদস্যরা হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি চালিয়ে তাকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম সাইফুল (২৪)। সে টেকনাফ উপজেলার রঙ্গিখালী গাজীর পাড়ার সালামতুল্লাহর ছেলে। বিজিবি জানায়, বুধবার আনুমানিক বিকাল ৪টার দিকে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে আসলে দায়িত্বরত বিজিবি সদস্যদের সন্দেহ হয়। তারা সিএনজিটির যাত্রী সাইফুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। তবে সাইফুল ইয়াবা বহনের বিষয়টি অস্বীকার করে। পরে তাকে স্থানীয় পালংখালী ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্সরে করানো হয়। এক্সরে রিপোর্টে তার পেটের ভেতর সন্দেহজনক কিছু দেখা যায়। এক্সরে রিপোর্ট দেখিয়ে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হলে সাইফুল স্বীকার করে যে সে খাবারের সাথে ইয়াবাগুলো গিলে পেটের ভেতর বহন করছিল। পরে ডাক্তারের পরামর্শে তাকে ঔষধ ও খাবার দেওয়া হলে তার মলদ্বার দিয়ে ছোট ছোট ৪০টি কালো টেপ মোড়ানো পোটলা বের হয়। পোটলাগুলো খুলে গণনা করে মোট ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাইফুল জানায়, সে অধিক লাভে বিক্রির জন্য ইয়াবাগুলো কক্সবাজার নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি। তিনি আরো বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×