হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৬ জানুয়ারি ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)::

দ্বাদশ সংসদ নির্বাচনের কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুম থেকে সেন্টমার্টিনের ১টিসহ টেকনাফ উপজেলার মোট ৫৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে।
আগামীকাল (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে ৩ লাখ ২৬ হাজার ৯৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাধিকার সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৫৭টি কেন্দ্রে ৩৯২টি বুথ কক্ষে ৫৭ জন প্রিজাইডিং অফিসার,
৩৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও
৭৮৪জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়াও কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। পাশাপাশি টহলে থাকবে নৌবাহিনী, বিজিবি, পুলিশের মোবাইল টিম ও নির্বাচনী কর্মকর্তাবৃন্দ।

সরঞ্জামাদি বিতরণস্থল থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আদনান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‌ইতিমধ্যেই নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হচ্ছে। শুধু বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেন্টমার্টিনে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জামদি পাঠানো হয়েছে। দ্বীপে নৌবাহিনী,কোস্টগার্ডসহ সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী নিয়োজিত রাখা হয়েছে। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

অন্যান্য
Card Image

টেকনাফে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারি ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):: দ্বাদশ সংসদ নির্বাচনের কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জন্য কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টা থেকে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনের হলরুম থেকে সেন্টমার্টিনের ১টিসহ টেকনাফ উপজেলার মোট ৫৭টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে। আগামীকাল (৭ জানুয়ারি) দ্বাদশ সংসদ নির্বাচনে ৩ লাখ ২৬ হাজার ৯৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটাধিকার সুষ্ঠভাবে সম্পন্ন করতে ৫৭টি কেন্দ্রে ৩৯২টি বুথ কক্ষে ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ৩৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৮৪জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়াও কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। পাশাপাশি টহলে থাকবে নৌবাহিনী, বিজিবি, পুলিশের মোবাইল টিম ও নির্বাচনী কর্মকর্তাবৃন্দ। সরঞ্জামাদি বিতরণস্থল থেকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আদনান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‌ইতিমধ্যেই নির্বাচনের সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হচ্ছে। শুধু বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সেন্টমার্টিনে ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জামদি পাঠানো হয়েছে। দ্বীপে নৌবাহিনী,কোস্টগার্ডসহ সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী নিয়োজিত রাখা হয়েছে। পাশাপাশি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×