কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে পৌনে ৫ কোটি টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ জালিয়া পাড়া সংলগ্ন প্যারাবন এলাকা থেকে এই বিপুল পরিমাণ মাদকের চালান উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বুধবার ভোর ৬টার দিকে দক্ষিণ জালিয়া পাড়া সংলগ্ন প্যারাবন এলাকায় অভিযান শুরু করে। তল্লাশিকালে ওই এলাকায় বেশ কিছু ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়৷যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৭৫ লক্ষ টাকা।
অভিযান চলাকালে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা গহীন প্যারাবনের সুযোগ নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে কোস্ট গার্ডের অভিযান ও কঠোর নজরদার অব্যাহত থাকবে।
ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড




মন্তব্য করুন