হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে স্বর্ণসহ দুজন পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক::

নিজস্ব প্রতিবেদক::

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নাফ নদী সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি ডিঙি নৌকাও জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল বিকাল ৫টায় নাফ নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৪৫ লাখ ৮৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় এবং দুই পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত স্বর্ণ, নৌকা এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে স্বর্ণসহ দুজন পাচারকারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে স্বর্ণসহ দুজন পাচারকারী আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:: | প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নাফ নদী সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি ডিঙি নৌকাও জব্দ করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল বিকাল ৫টায় নাফ নদী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৪৫ লাখ ৮৩ হাজার ৪৩৭ টাকা মূল্যের ৩০৪.৮৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় এবং দুই পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণ, নৌকা এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×