কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি ও ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ও শনিবার (১৪ নভেম্বর) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সি বিচ ও সাবরাং বিওপির সদস্যরা অভিযান দুটি চালান।
বিজিবি জানায়, শনিবার ভোররাতে সাবরাং বিওপির জিন্নাখাল এলাকায় নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের গোপন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বস্তাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। তাঁর সঙ্গে থাকা বস্তা থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অপর এক ব্যক্তি পালিয়ে যান।
আটক ব্যক্তি মো. হোসেন (৫০)। তিনি সাবরাং ইউনিয়নের গোলারপাড়া এলাকার বাসিন্দা।
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ- চকরিয়া ইউএনও শাহীন দেলোয়ার
এর আগে শুক্রবার সন্ধ্যায় মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীয়াপাড়া এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে একটি অটোরিকশায় তল্লাশি চালান বিজিবি সদস্যরা। এ সময় দুই নারীর সঙ্গে থাকা ঝুড়ি থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক দুই নারী হলেন ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)। তাঁরা টেকনাফ সদর ইউনিয়নের হাবিরপাড়া এলাকার বাসিন্দা।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচার প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৩ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ২ লাখ ১০ হাজার ইয়াবা বড়ি ও ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন