কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শীলখালী এলাকায় পেছনের ডান পায়ে গভীর ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে একটি বন্য স্ত্রী হাতি। কয়েক দিন ধরে জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় হাতিটিকে ঘুরতে দেখা যাচ্ছে।
এ সময় তার পাশে অবস্থান করছে একটি পুরুষ হাতি। চলাফেরায় অসুস্থ স্ত্রী হাতিটিকে সঙ্গ দেওয়ার পাশাপাশি এগিয়ে যেতেও সহযোগিতা করছে পুরুষ হাতিটি।
দুটি হাতির এমন দৃশ্য স্থানীয়দের মধ্যে আবেগ ও উদ্বেগ তৈরি করেছে। এদিকে বন বিভাগের উদ্যোগে ডুলহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে হাতিটির চিকিৎসা শুরু করেছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ওই এলাকায় হাতি দুটিকে লোকালয়ে দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গুলির আঘাতের মতো গভীর ক্ষত রয়েছে।
চকরিয়ায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া শিক্ষার্থী ফারুকের পরিবারের পাশে প্রশাসন, রেডক্রিসেন্ট সোসাইটি
ক্ষতস্থান থেকে পুঁজ বের হচ্ছে। ওপরের চামড়া উঠে গিয়ে জায়গাটি সাদা হয়ে গেছে ও পচন ধরেছে।
গুরুতর আঘাতের কারণে হাতিটি স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারছে না। স্থানীয়দের দাবি, পাহাড়ে অবস্থানরত সন্ত্রাসী, অপহরণকারী ও মানবপাচারকারীদের গুলিতে হাতিটি আহত হয়ে থাকতে পারে।
তবে কারা বা কী কারণে হাতিটিকে আঘাত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, অসুস্থ স্ত্রী হাতিটির কাছাকাছি অবস্থান করছে পুরুষ হাতিটি।
চলাফেরার সময় বারবার তার পাশে থাকছে এবং এগিয়ে যেতে সহযোগিতা করছে। পায়ের তীব্র যন্ত্রণায় স্ত্রী হাতিটি ঠিকমতো পা ফেলতে না পারলেও পুরুষ হাতিটি তাকে ছেড়ে যাচ্ছে না।
হাতি দুটির এমন দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে সহানুভূতির পাশাপাশি উদ্বেগও তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, বাহারছড়া এলাকায় প্রায়ই বন্য হাতির দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে।
কখনো একা, আবার কখনো জোড়ায় বা দলবদ্ধভাবে লোকালয়ে প্রবেশ করে হাতিরা। এতে সুপারি বাগানসহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়।
পাশাপাশি হাতির আক্রমণে মানুষের আহত হওয়ার ঘটনাও ঘটে। তবে এবার আহত স্ত্রী হাতিটির অসহায় অবস্থা দেখে স্থানীয়রা দ্রুত চিকিৎসার দাবি জানিয়েছেন।
শিলখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন কর্মীদের একট দল দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে হাতিটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পাই।
বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হাতিটির চিকিৎসার ব্যবস্থা করা হবে।’ তিনি জানান, হাতিটির চিকিৎসার জন্য ডুলহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসা শুরু করেছে।
আহত হাতিটির কাছে গিয়ে কেউ যেন বিরক্ত বা আক্রমণ করার চেষ্টা না করেন, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর চিকিৎসা নিশ্চিত করা না গেলে হাতিটির শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে।
তাই চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখে হাতিটিকে সুস্থ করে তোলার দাবি জানিয়েছেন তারা। এখন তাদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরুক স্ত্রী হাতিটি এবং তার সঙ্গী পুরুষ হাতিটির সঙ্গে ফিরে যাক বনের নিরাপদ আশ্রয়ে।
চলতি বছরের বর্ষা মৌসুমে টেকনাফের পাহাড়ে চুওড়া থেকে পাদদেশে পড়ে একটি বন্যহাতির মর্মান্তিক মৃত্যু হয়।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে অসুস্থ সঙ্গিনীকে ছাড়ছে না পুরুষ হাতি, বনবিভাগের উদ্যোগে চিকিৎসা শুরু সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শীলখালী এলাকায় পেছনের ডান পায়ে গভীর ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে একটি বন্য স্ত্রী হাতি। কয়েক দিন ধরে জাহাজপুর। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন