কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত নাফ নদীতে অভিযান চালায় কোস্ট গার্ডের শাহপরী আউটপোস্টের একটি দল। এ সময় টেকনাফের নাজিরপাড়া-সংলগ্ন নদীতে সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দিলে পাচারকারীরা মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়। পরে নদীতে ভাসমান চারটি প্যাকেট থেকে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দ করা ইয়াবার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন