হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ছুরিকাঘাতে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন

আব্দুস সালাম, টেকনাফ::

কক্সবাজারের টেকনাফে মাদক ব্যবসার বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সালমান রহমান (২২) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন নিহতের মামা জামাল উদ্দিন।

নিহত শিক্ষার্থী -টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নং ওর্যাডের নাটমুড়া পাড়া হাফেজ আব্দুল খালেকের ছেলে। এঘটনার সাথে জড়িত মুল হুতা হ্নীলা ৩ নং ওয়ার্ড ফুলের ডেইলের পেঠান আলীর ছেলে জাফর আলম প্রকাশ মাইক জাফর(৩৫)কে আটক করা হয়েছে।সেই বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নামমুড়া পাড়া হেলালের দোকানের সামনে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সালমান কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

ভিকটিম মোহাম্মদ সালমানের মামা জামাল উদ্দিন বলেন, হ্নীলা ৩ নং ওয়ার্ডের ফুলের ডেইল এলাকার জাফর আলম প্রকাশ মাইক জাফরসহ তার একটি সিন্ডিকেট নাটমুড়া পাড়া এলাকার হেলালের দোকানের কাছে আরেকটি রুমে মদ ও ইয়াবা সেবনসহ মাদক কারবার করে আসছিল।

আমার ভাগিনা মোহাম্মদ সালমান প্রায় সময় তাদেরকে এসব না করার জন্য বাঁধা দিত।এক পর্যায়ে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মাইক জাফরসহ তার গ্রুপের অন্য সদস্যরা হেলালের দোকানের সামনে অবস্থান নেয়। তখন আমার ভাগিনা বাজার থেকে ঘরের ফেরার সময় তাদের দেখলে তাদেরকে চলে যেতে বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যেই কথা-কাটাকাটি শুরু হলে,জাফরসহ তার অন্য সহযোগিরা তাকে ছুরিকাঘাত করলে মোহাম্মদ সালমান ঘটনাস্থলে আহত হয়ে পরে যায়। পরবর্তীতে আমরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন,বুধবার রাতে টেকনাফ হ্নীলা নাটমুড়া এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। এ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। সেই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ছুরিকাঘাতে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ছুরিকাঘাতে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ০৮:৩৮ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম, টেকনাফ:: কক্সবাজারের টেকনাফে মাদক ব্যবসার বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সালমান রহমান (২২) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন নিহতের মামা জামাল উদ্দিন। নিহত শিক্ষার্থী -টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নং ওর্যাডের নাটমুড়া পাড়া হাফেজ আব্দুল খালেকের ছেলে। এঘটনার সাথে জড়িত মুল হুতা হ্নীলা ৩ নং ওয়ার্ড ফুলের ডেইলের পেঠান আলীর ছেলে জাফর আলম প্রকাশ মাইক জাফর(৩৫)কে আটক করা হয়েছে।সেই বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। বুধবার (২ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নামমুড়া পাড়া হেলালের দোকানের সামনে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সালমান কক্সবাজার সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। ভিকটিম মোহাম্মদ সালমানের মামা জামাল উদ্দিন বলেন, হ্নীলা ৩ নং ওয়ার্ডের ফুলের ডেইল এলাকার জাফর আলম প্রকাশ মাইক জাফরসহ তার একটি সিন্ডিকেট নাটমুড়া পাড়া এলাকার হেলালের দোকানের কাছে আরেকটি রুমে মদ ও ইয়াবা সেবনসহ মাদক কারবার করে আসছিল। আমার ভাগিনা মোহাম্মদ সালমান প্রায় সময় তাদেরকে এসব না করার জন্য বাঁধা দিত।এক পর্যায়ে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মাইক জাফরসহ তার গ্রুপের অন্য সদস্যরা হেলালের দোকানের সামনে অবস্থান নেয়। তখন আমার ভাগিনা বাজার থেকে ঘরের ফেরার সময় তাদের দেখলে তাদেরকে চলে যেতে বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যেই কথা-কাটাকাটি শুরু হলে,জাফরসহ তার অন্য সহযোগিরা তাকে ছুরিকাঘাত করলে মোহাম্মদ সালমান ঘটনাস্থলে আহত হয়ে পরে যায়। পরবর্তীতে আমরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন,বুধবার রাতে টেকনাফ হ্নীলা নাটমুড়া এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। এ ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে। সেই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে ওসি জানায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×