হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে জেলের জালে ধরা পড়লো ২০০ কেজির বোল মাছ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সেন্টমার্টিনে অদূরে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২০০ কেজির ওজনের একটি বোল মাছ। পরে মাছটি দুই লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে কাইসার উদ্দিনের ট্রলারে জেলের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলে ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার সেন্টমার্টিন সংলগ্ন সাগরে কাইসার উদ্দিনের ট্রলারে জেলেদের জালে ধরা পড়লো একটি বড় বোল মাছ। মাছটির ওজন প্রায় ২০০ কেজি। পরে মাছটি দুই লাখ ৫৫ হাজার টাকায় তিনি বিক্রি করে দেন। মাছটি টেকনাফ বাজারে নিয়ে কেটে খুচরা বিক্রি করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা জানান, স্থানীয়ভাবে ‘বোল’ মাছ (রায়মাস বোলা) শীত মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়া একটি মূল্যবান ও বিরল প্রজাতির মাছ। সাধারণত এসব মাছের ওজন ৫ থেকে ১৫ কেজি হয়ে থাকে। তবে কখনো কখনো ১০০ থেকে ২০০ কেজির বেশি ওজনের বড় বোল মাছও জেলেদের জাল বা বড়শিতে ধরা পড়ে।

আরও পড়ুন

মিরপুরে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ: ছিটকে গেলেন মুশফিক, অভিষেক হৃদয়ের

তিনি জানান, বড় আকারের বোল মাছ বাজারে উচ্চমূল্যে বিক্রি হয় এবং জেলেদের কাছে এটি অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচিত হয়। আজ বৃহস্পতিবার সেন্টমার্টিন বঙ্গোপসাগরে একটি ২০০ কেজি ওজনের বোল মাছ পেয়েছে বলে জানা গেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে জেলের জালে ধরা পড়লো ২০০ কেজির বোল মাছ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে জেলের জালে ধরা পড়লো ২০০ কেজির বোল মাছ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
Print Image
সেন্টমার্টিনে অদূরে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২০০ কেজির ওজনের একটি বোল মাছ। পরে মাছটি দুই লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে কাইসার উদ্দিনের ট্রলারে জেলের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয় জেলে ইমরান হোসেন জানান, বৃহস্পতিবার সেন্টমার্টিন সংলগ্ন সাগরে কাইসার উদ্দিনের ট্রলারে জেলেদের জালে ধরা পড়লো একটি বড় বোল মাছ। মাছটির ওজন প্রায় ২০০ কেজি। পরে মাছটি দুই লাখ ৫৫ হাজার টাকায় তিনি বিক্রি করে দেন। মাছটি টেকনাফ বাজারে নিয়ে কেটে খুচরা বিক্রি করা হবে বলে জানা গেছে। এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা বেগম তাজকিরা জানান, স্থানীয়ভাবে ‘বোল’ মাছ (রায়মাস বোলা) শীত মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়া একটি মূল্যবান ও বিরল প্রজাতির মাছ। সাধারণত এসব মাছের ওজন ৫ থেকে ১৫ কেজি হয়ে থাকে। তবে কখনো কখনো ১০০ থেকে ২০০ কেজির বেশি ওজনের বড় বোল মাছও জেলেদের জাল বা বড়শিতে ধরা পড়ে। তিনি জানান, বড় আকারের বোল মাছ বাজারে উচ্চমূল্যে বিক্রি হয় এবং জেলেদের কাছে এটি অত্যন্ত মূল্যবান হিসেবে বিবেচিত হয়। আজ বৃহস্পতিবার সেন্টমার্টিন বঙ্গোপসাগরে একটি ২০০ কেজি ওজনের বোল মাছ পেয়েছে বলে জানা গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×